বৃহস্পতিবার ● ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ● ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।। সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ 
কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ 
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত হারিচ আহম্মেদ হত্যা মামলার বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রোববার (০৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তাকে খুঁজতে গেলে প্রাণ রক্ষার তাগিদে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় কলাপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী বাবুল মিয়া। তবে তিনি এখন জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মহলসহ  মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। এছাড়া রাজনৈতিক একাধিক প্রভাবশালী ব্যক্তিরা তাকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছেন বলেও অভিযোগ তার।
বাবুল মিয়ার অভিযোগ, গত ১৯ জুলাই তার বাবা হারিচ আহম্মেদকে পিটিয়ে এবং কাদা পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় প্রভাবশালী বেশ কয়েক ব্যক্তি। এসময় তার পরিবারের আরও অনেক সদস্যকে অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে তিনি তার বাবার হত্যার বিচার চেয়ে ২১ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। আর এরপর থেকেই তাকেও প্রাণে মারার পরিকল্পনা করে আসছে একই মামলার আসামীররা।
তিনি বলেন, এ পর্যন্ত কলাপাড়া সহ একাধিক যায়গায় আমাকে ডেকে নিয়ে মামলা তুলে নিয়ে আপোষ ফায়সালার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। সবশেষে গত রোববার মামলার হাজিরা দিতে কলাপাড়া কোর্টে আসার পথে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন টিয়াখালী এলাকায় তার পথের গতি রোধ করা হয়। এসময় তার স্ত্রী সঙ্গে থাকলেও তাকে অটোরিকশা মধ্যে থেকে টেনে হিচরে বের করে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা চালায়।
কিন্তু তার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে তিনি প্রাণ রক্ষা পান। তিনি বলেন, হত্যা মামলার আসামী জসীম খন্দকারের নেতৃত্বে খলিল সহ বেশ কয়েকজন তাঁকে মারার সময় মামলা তুলে নেওয়ার জন্য একাধিক বার বলতে থাকে। মারধরের পর তিনি রক্তাক্ত অবস্থায় কোর্টে জিআরওর কাছে গেলে সেখান থেকে তাকে কলাপাড়া থানায় পাঠানো হয় বলে জানান তিনি।
তার স্ত্রী সীমা বেগমের অভিযোগ, তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে গিয়েও তাঁকে খুঁজতে থাকে একদল মানুষ। পরে প্রাণভয়ে কৌশলে তার স্বামীকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে যান তিনি। কিন্তু রাতে লুকিয়ে আবারও হাসপাতালে আসেন তারা। এই নারীর অভিযোগ, তার স্বামীর জীবনের বিন্দু মাত্র নিরাপত্তা নেই। যেকোন সময়ে তাকেও তার শশুরের মতো হত্যা করার পায়তারা চলছে।
কিন্তু এবিষয়ে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে জসীম খন্দকার জানান, ওই ঘটনার দিন আমি কৃষি ক্ষেতে কাজ করছিলাম। তার প্রমান পুলিশের কাছে রয়েছে। তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।  আমি তার বাবার মৃত্যুর ঘটনায় কোন ভাবেই জড়িত নই।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন,  ঘটনার দিন মৌখিকভাবে অভিযোগ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর সত্যতা যাচাইয়ে তদন্ত অফিসার মারামারির বিষয়ে জানতে পারেন নি। বাবুল মিয়া চাইলে আদালতে মামলা করতে পারেন বলে জানান এই কর্মকর্তা।##
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।