|
বৃষ্টির সতর্কতা!!!!
|
|
সময় নিউজ বিডিঃ বৃষ্টির সতর্কতা!!!! হ্যাঁ আবারও দেশের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা আশা করছি চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী মে মাসের ৭ তারিখ পর্যন্ত দেশের বেশকিছু এলাকায় কয়েকদফা কালবৈশাখী সহ বৃষ্টি বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতেপারে। এখানে সম্ভাবনা সবচেয়ে বেশি সিলেট বিভাগে, এবং সবচেয়ে কম বরাবরের মতো মঙ্গল গ্রহে অবস্থান করা চট্টগ্রাম বিভাগে। আমি পারভেজ আহমেদ পলাশ অনেক দিন ধরে আমি আপনাদের বৃষ্টি বলয়ের পূর্বাভাস করে আসছি। কিন্তু গত বৃষ্টি বলয় আশা নিয়ে যা হলো এরপর আমি লজ্যায় এইকদিন আপনাদের সামনে আসতে পারছিনা। আপনাদের আর কি বলবো, আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়েছে বৃষ্টি বলয় আশা এভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মানুষদের ফাকি দিবে। আর বাকি বিভাগে পূর্বাভাস করার চেয়ে প্রায় অর্ধেক বৃষ্টি হয়েছে। পেজে কিছু মানুষ রাগে বাজে কমেন্ট করলেও আমি নিজের এলাকায় এখনও ঘর থেকে বাইরে বেরোতে পারছিনা, জনগণ ক্ষেপে গিয়ে আমায় দেখলেই তাড়া করছে। যাহোক উপরের তারিখের ভেতরে আশা করছি দেশের বেশকিছু এলাকায় ভালো বৃষ্টি আল্লাহর রহমতে পাওয়া যাবে। তবে আমি ভয়ে বৃষ্টি বলয়ের পোস্ট করতে সাহস পাচ্ছি না, কারন এবার হয়তোবা পূর্বাভাস ফেল করলে জনগন আমায় কি জানি করে ফেলবে। যাহোক আমাদের পেজের অন্য সদস্য রা আপনাদের সময়মতো আপডেট দিবে আশাকরি। আসলে আমি এইপর্যন্ত অনেকগুলি বৃষ্টি বলয়ের পূর্বাভাস করেছি, কিন্তু এই বৃষ্টি বলয় আশা এর মতো এতবড় মার আমি আগে কখনও খাইনি। আর যারা আগের পূর্বাভাস টি অনেক এলাকায় ফেল খাবার জন্য আমাদের রাগারাগি করেছেন তাদের উপর আমাদের কনো রাগ নেই, কারণ আপনারা রাগারাগি আমাদের মন থেকে করেন নি, করেছেন আমাদের অনেক ভালোবেশে। কারন আপনারা আমাদের অনেক ভালোবাসেন, আর ভালোবাসার কেউ যদি কারোর মনে কষ্ট দেয় তাহলে দুঃখ রাগ একটু বেশিই হয়। যাহোক কেউ কিছু মনে করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি সম্পুর্ণ পড়ার জন্য। আমি পারভেজ আহমেদ পলাশ, প্রধান আবহাওয়া গবেষক, চাল চুলাহীন বেসরকারি আবহাওয়া সংস্থা Bwot weather Jessore Bangladesh. |
