বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/
মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র। 
এম এম জাকীর হুসাইন। 
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র। 
এম এম জাকীর হুসাইন।
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীসহ প্রায় সবগুলো খাল-বিলে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দি জাল। দেওয়া হচ্ছে অবৈধ পাটা। এতে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য। দেশীয় মাছের উচ্চমূল্যের কারণে দরিদ্র পরিবারগুলো খুব কমই দেশীয় প্রজাতির মিঠা পানির মাছের স্বাদ গ্রহণ করতে পারছে। পাশাপাশি প্রয়োজনীয় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। মঙ্গলবার (১৮ আগষ্ট) সরজমিনে ঘুরে উপজেলার মধুমতি নদী, আঠারোবাঁকি নদী, কোদালিয়া, কেন্দুয়া, ধবলিয়াসহ বিভিন্ন বিল ও খালে অবৈধভাবে চায়না দুয়ারী জাল, বেহুন্দি জাল ও ঘুনি ফাঁদ ব্যবহার করে মাছ শিকার করতে দেখা যায়। কোথাও কোথাও খালে পাটা দিয়ে পানির স্বাভাবিক প্রবাহও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব অবৈধ উপকরণে বড় মাছের পাশাপাশি নির্বিচারে ধরা পড়ছে দেশীয় মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী। ফলে হুমকির মুখে পড়ছে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য। সম্প্রতি উপজেলা প্রশাসনের নেতৃত্বে মধুমতি নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই হাজার মিটার দীর্ঘ ৪০টি চায়না জাল ও চারটি বেহুন্দি জাল জব্দ করা হয়। মৎস্য আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরের দিন কোদালিয়া বিলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৩৮টি চায়না দুয়ারী জাল জব্দ করে পরে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দুটি অবৈধ পাটা কেটে অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বলেন, অবৈধ জাল ও পাটা ব্যবহার করে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; নিয়মিত অভিযান, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তাহলেই বন্ধ করা সম্ভব হবে নির্বিচারে মাছ শিকার। মোল্লাহাটের নদী-খাল ও বিলগুলোতে দেশীয় মাছের নিরাপদ প্রজননক্ষেত্র নিশ্চিত করতে নিয়মিত অভিযান আরও বাড়ানোর পাশাপাশি স্থানীয় জেলে ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট