|
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র্যাব এর হাতে গ্রেফতার
রুনা হাওলাদার
|
|
রুনা হাওলাদার ,
পটুয়াখালীর বাউফল উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগের মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১২জুলাই) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লঞ্চঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘবছর ধরে ভুক্তভোগী নারী তার বোনের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বাউফলের কনকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা এলাকা কৌশলে ভুক্তভোগী নারীকে অপহরণ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তিনি স্বাভাবিকভাবে ভালোমন্দ বোঝে না। ঘটনার সময় মরিয়ম বেগম (৩৩) নামে এক নারীর সহায়তায় তাকে খাবার দেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। পরে ওইস্থানে আনোয়ার বয়াতী নামের এক রাজমিস্ত্রী ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করে। পরে ভুক্তভোগীকে একটা ইজিবাইকে বাড়ির কাছে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ জানায়, ভুক্তভোগীর বড় বোন গত ১০ জুলাই বাউফল থানায় আনোয়ার বয়াতী ও মরিয়ম বেগমকে আসামি করে অপহরণ ও যৌন নিপীড়ন মামলা করেছেন। মামলার পর একই দিন মরিয়ম বেগমকে সেদিনই মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘র্যাব-৮ এর সহযোগিতায় প্রধান আসামি আনোয়ার বয়াতী গ্রেফতার হয়েছে। পুলিশ আসামীকে পুলিশ থানায় নিয়ে আসতেছে।জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। |
