|
মহিপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার।।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেতার নাম মো. সাদ্দাম সিকদার (৩২)। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। |
