বুধবার ● ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত। 
মু,হেলাল আহম্মেদ(রিপন)
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত। 
মু,হেলাল আহম্মেদ (রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা ।
অদ্য (১০আগস্ট) রবিবার সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল শিশু পার্কের পশ্চিম পাশে ঝাউতলা জেলা শহীদ মিনার প্রাঙ্গণে পটুয়াখালী জেলার কর্মরত সাংবাদিক সম্মিলিত অবস্থান করে বিচারের দাবিতে স্লোগানে শ্লোগানে ডিসির বাংলো ও সোনালী ব্যাংক চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷
এসময় মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত গণমাধ্যম কর্মী ও সকল স্তরে জনসাধারণের প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে ৷ ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন,এই বিচার দ্রুত না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না বলে মনে করে ।
এদিন পটুয়াখালী সকল উপজেলা ও পৌর শহরে বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান ,যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলে দাবী জানান তারা।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু