|
আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি মহিপুর থানা বিএনপি এবং কুয়াকাটা পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি ইমরান বিশ্বাস, গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এর আগে সকাল থেকে কলাপাড়া পৌরসভা মাঠে উপজেলা এর পৌরসভার নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল জড়ো হয়। পরে একত্রিত হয়ে বিশাল মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, গত ১৫ বছরে আমার কলাপাড়ার বাসায় অন্তত ১৫ বার হামলা করা হয়েছে। মিছিলি-মিটিং এমনকি দলীয় অফিসেও বসতে পারি নাই। এখন একই মহল্লায় আপনাদের সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র বসবাস করছেন। একদিনও আমরা কিংবা দলের নেতাকর্মীরা কোন ধরনের হুমকি পর্যন্ত দেয়নি।তিনি আরও বলেন, একটি দলের সভানেত্রী সাধারণ নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছে। শেখ হাসিনা পরিবারের একটা লোকও ধরা পড়েনি। আর আপনারা যারা এখনো পালিয়ে, রাতের আধারে কিংবা দিনে স্বপ্ন দেখেন নেত্রী ফিরে আসবে; তারা বোকা স্বর্গে বাস করছেন। কেউ যদি কলাপাড়ার কোন সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি করে, বিএনপি আইনের মাধ্যমে তাদের দমন করবে।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
|
