বুধবার ● ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী...এবিএম মোশাররফ হোসেন এমপি।  আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।।  কলাপাড়ায় বিএনপির নাগরিক সমাবেশের প্রস্তুতি সভা। কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।। প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা। দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা।।  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান। 
কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।।

​কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি’। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া হোটেল রুসাইবা সংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন নিবন্ধিত কার্ডধারীর মাঝে এসব পণ্য বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও শিথিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসনাত রিমন শিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আরিফ সিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী ১০০ টাকার বিনিময়ে নিজ নামে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করলে একজন গ্রাহক টানা দুই বছর এ সুবিধা পাবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার প্যাকেজে কার্ডধারীরা মোট ১৩ ধরনের নিত্যপণ্য কিনতে পারবেন।
পণ্যসামগ্রী গুলো হলো ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২০০ মিলিলিটার সরিষার তেল ও ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ৫০০ গ্রাম লিকুইড ভিম, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ বক্স মশার কয়েল ও একটি বাটি।উদ্যোক্তাদের দাবি, একই পরিমাণ পণ্য খোলাবাজার থেকে কিনতে গেলে গ্রাহকদের অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বেশি খরচ হতো।
পণ্য নিতে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিকুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, “বাজার থেকে এক বস্তা চাল কিনতেই ১২ থেকে ১৩শ টাকা লাগে, আর সচরাচর গরুর মাংস কেনা হয়ে ওঠে না। আজ কম দামে এসব কিনতে পেরেছি। তবে প্রসাধনী সামগ্রীর বদলে খাবারের আইটেম আরও বাড়ালে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি সুবিধা হতো।”
​শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বাজার খরচে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাহকদের ভালো সাড়া পেলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।”
​প্রধান অতিথি মো. আবু হাসনাত রিমন শিকদার জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার তিনটি ওয়ার্ডে ২৫০ জনকে এ সুবিধা দেওয়া হলো এবং পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সব বাসিন্দার কাছেই এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।।   হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী…এবিএম মোশাররফ হোসেন এমপি।    আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।।    কলাপাড়ায় বিএনপির নাগরিক সমাবেশের প্রস্তুতি সভা।   কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।।   প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা।   দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা।।    ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।