মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
উখিয়ায় সবুজের ছায়ায় বনে ফিরছে বন্যপ্রাণী, নতুন করে জেগেছে
কায়সার হামিদ মানিক
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উখিয়ায় সবুজের ছায়ায় বনে ফিরছে বন্যপ্রাণী, নতুন করে জেগেছে

 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে ধ্বংস হওয়া বনাঞ্চল আবারও প্রাণ ফিরে পাচ্ছে। ২০১৭ সালে বনভূমি উজাড় করে আশ্রয়শিবির তৈরি করা হয়েছিল। নির্বিচারে গাছ কেটে ফেলায় প্রায় ৮ হাজার একরের বেশি বনভূমি ধ্বংস হয়, যার আর্থিক মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।

বন বিভাগ বিভিন্ন ধাপে ১ হাজার হেক্টরের বেশি বনভূমিতে গর্জন, জাম, আমলকি, বহেরা, অর্জুন, শিমুল, কদমসহ প্রায় ১৫-২০ প্রজাতির গাছের চারা রোপণ করেছে। এর ফলে বনের পরিবেশ আবার বন্যপ্রাণীদের বসবাসের উপযোগী হয়ে উঠছে। স্থানীয়রা বলছেন, এখন তারা নিয়মিত হাতি, বানর, শিয়ালসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পাচ্ছেন, যা আগে অনেক বছর ধরে দেখা যেত না।

থাইংখালী এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, “আগে হাতির ভয়ে রাতে থাকতে পারতাম না। এখন গাছপালা বেড়ে যাওয়ায় তারা আবার বনে ফিরে গেছে।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, ২০১৯ সাল থেকে বন বিভাগ নিয়মিত গাছ লাগানো এবং পাহারার কাজ করছে। এতে বন্যপ্রাণীর চলাচল বেড়েছে, যা একটি ইতিবাচক লক্ষণ।

উপজেলা কৃষকদল নেতা সাদমান জামি চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আট বছর পর উখিয়ার পরিবেশ তার পুরোনো রূপে ফিরে আসছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে উখিয়ার বন আবার একটি সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য হয়ে উঠবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান জানান, বনাঞ্চল ও জীববৈচিত্র্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করা তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন,পুরোনো ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব না হলেও, পুনঃবনায়নের মাধ্যমে আমরা পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, প্রকৃতিকে ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব। স্থানীয় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। স্থানীয়দের সচেতনতা এবং বন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় আজ আমরা আবার সবুজে ছায়া উখিয়া দেখতে পাচ্ছি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ