বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/
পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার
রুনা হাওলাদার
প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার

 

রুনা হাওলাদার, স্টাফ রিপোর্টার,পটুয়াখালী।

সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও সাজানো ঘটনা প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক রুনু হাওলাদার।

তিনি জানান, গত ২৯ জুন কথিত গণমাধ্যমকর্মী গোপাল হাওলাদারের সঙ্গে তার কিছু কথোপকথন পূর্বপরিকল্পিতভাবে ধারণ করে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার দাবি, পুরো ঘটনাটি ছিল একটি সাজানো নাটক, যার উদ্দেশ্য ছিল তাকে সামাজিকভাবে অপমানিত ও প্রশ্নবিদ্ধ করা।

রুনা হাওলাদারের ভাষ্য অনুযায়ী, গত ১৬ মে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, গভীর রাতে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ
সুপারি ও
সামুদ্রিক মাছ প্রশাসনের চোখ এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। জনস্বার্থে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কোস্ট গার্ড কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে অভিযান পরিচালিত হলে তার পরিচয় তথ্যদাতা হিসেবে ছড়িয়ে পড়ে এবং এরপর থেকেই তিনি বিভিন্ন মহলের হুমকি-ধমকির শিকার হতে থাকেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় সাংবাদিকতা বিষয়ক আলোচনা চলাকালে কথিত সাংবাদিক গোপাল হাওলাদার পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ তার সামনে এসে একের পর এক অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন এবং বারবার মাইক্রোফোন সামনে ধরে তাকে বিব্রত করার চেষ্টা করেন। তার অভিযোগ, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয়প্রতিপন্ন করে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ভাইকে টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সেটিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে চরম হেনস্তা ও মানসিক কষ্টের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।
রুনা হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন নীরব থেকেছি।

কিন্তু পরিকল্পিত অপপ্রচার, মানহানি এবং পরিবারকে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে আজ আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অসাধু চক্রের স্বার্থ রক্ষা করছে এবং অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের
দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, “আমার এই বক্তব্য কেউ ইতিবাচকভাবে দেখবেন, আবার কেউ নেতিবাচকভাবে দেখবেন।

তবে আমি বিশ্বাস করি, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই এবং সমাজের বিবেকবান মানুষ প্রকৃত ঘটনা বিবেচনায় নেবেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট