সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি
মোঃ আব্দুল কাদের
প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি

(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে একটি ফিলিং স্টেশনের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ৪ কোটি টাকা আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল রানা, আলাল ও লিখন মিয়া তিনজনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী মো. বদরুদ্দোজা হায়দার। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তার প্রায় ১৫ বছরের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তাদের যৌথ মালিকানায় ত্রিশালের বাগান এলাকায় একটি ফিলিং স্টেশন পরিচালিত হয়ে আসছে। অভিযোগকারী দাবি করেন, প্রধান অভিযুক্ত সোহেল রানা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের হিসাব না দিয়ে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তাকে ফিলিং স্টেশনে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পাওনা টাকা ও ব্যবসায়িক হিসাব চাইতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তার বাম পায়েও কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগকারীর দাবি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে তা তদন্তে সহায়ক হতে পারে। অভিযোগকারী তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোহেল রানা বলেন, “সে যদি প্রতিষ্ঠানের মালিকই হতো, তাহলে আমাকে হিসাব দিতে হতো না। মালিক হলে সে নিজেই প্রতিষ্ঠানে থাকতো। মারামারির ঘটনার দিন সে আমার নির্মানাধীন প্রতিষ্ঠানে এসেছিলেন। আমার কেয়ারটেকার, ম্যানেজার ও এক বড় ভাই বিষয়টি দেখেছেন কি হয়েছিল। সে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আমিও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। এছাড়া তিনি আমার বিরুদ্ধে একাধিকবার ইউএনও ও র‍্যাব কার্যালয়েও এ ফিলিং স্টেশনের বিষয়ে অভিযোগ করেছেন।” এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমেদ কে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেন নাই।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি