শুক্রবার ● ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বজ্রপাতে পাঁচ কৃষকসহ ছয়জনের মৃত্যু
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১৩ মে, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বজ্রপাতে পাঁচ কৃষকসহ ছয়জনের মৃত্যু

সময় নিউজ বিডিঃ-   রাজশাহী বিভাগে বজ্রপাতে পাঁচ কৃষকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে দুইজন, পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুই জন, নওগাঁ জেলার ধামইরহাটে একজন ও নাটোর জেলার বড়াইগ্রামে একজনের মৃত্যু হয়েছে। আমাদের নওগাঁ, শিবগঞ্জ ও বড়াইগ্রাম প্রতিনিধিরা সেসব মৃত্যুর খবর পাঠিয়েছেন।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে খাইরুল ইসলাম (৩৫) জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নিহত কৃষক খাইরুল ইসলাম উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা-নিশিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। এছাড়াও এদিন দুপুর দেড়টার দিকে সালমা বেগম (২৮) কালিচক গ্রামের বাড়ির কাছের বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। গৃহবধূ সালমা বেগম হচ্ছেন মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাসুদ রানার স্ত্রী ।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে।

এদিকে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের কেচুয়াকোরা গ্রামে ছবের আলী (৫৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে হালকা বৃষ্টির মধ্যে তিনি বাড়ির অদূরে নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ছবের আলী ওই গ্রামের বাহারউদ্দিন আলীর ছেলে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

অন্যদিকে নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে কৃষক রেজাউল করিম ইজাবুল (৬৩) বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মাঠে। ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল ও ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন দেখালে কৃষক ইজাবুল গরু নেওয়ার জন্য পূর্ব মাঠে যায়। গরু নিয়ে রওনা দেওয়ার মুর্হূতে সে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়।

তবে গরুগুলো ভয়ে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে রক্ষা পায়। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ইজাবুল বৈদ্যবাটি হটাৎপাড়া গ্রামের মৃত গিয়াশ উদ্দিনের ছেলে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।

 

নিহতরা হলো উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে ইমরান হোসেন (১৮) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আফছার আলীর ছেলে আরিফ হোসেন (১৫)। পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ইমরান হোসেন বাড়ির পাশে মাঠে বেগুন তুলছিলেন। অপরদিকে আরিফ হোসেন কৃষি শ্রমিক হিসেবে আফরা গ্রামের মাঠে বাঙ্গি তুলছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।