শনিবার ● ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ● ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ চরমে
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

সময়  নিউজ বিডিঃ- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ রয়েছে বেশির ভাগ গণপরিবহন। টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরী ও আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ।

গণপরিবহন বন্ধের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নিচ্ছে সিএনজি টেক্সিসহ অন্যান্য পরিবহনগুলো।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার খালাস ও ডিপোতে আসা-যাওয়া স্বাভাবিক থাকলেও কন্টেইনার পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পণ্য পরিবহন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে স্থবিরতা বিরাজ করছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ সভাপতি বেলায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ব্যয় বেড়ে গেছে। তাই নগরীর ১৫টি রুটে বাস, ১৭টি রুটে হিউম্যান হলার এবং ২১টি রুটে টেম্পু চলাচল বন্ধ আছে।

সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

 

পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার নগরীর প্রায় সকল রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে সকালে নগরী থেকে চবি অভিমুখে কিছু বাস ও হিউম্যান হলার ছেড়ে গেছে। সিএনজি টেক্সি, রিকশা ও মোটরচালিত রিকশা চলাচল স্বাভাবিক ছিল।

গণপরিবহন বন্ধের সুযোগে নির্ধারিত ভাড়ার বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি টেক্সি এবং রিকশা চালকদের বিরুদ্ধে।

পরিবহন ধর্মঘটে বন্দরের পরিস্থিতি

পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে তেমন কোনো প্রভাব পড়েনি। জেটিতে জাহাজ থেকে কন্টেইনার খালাস এবং উত্তোলন রয়েছে স্বাভাবিক। ইয়ার্ডে কন্টেইনার ও খোলা পণ্যবোঝাই জাহাজ কোনো পরিবহন প্রবেশ করেনি। এ অবস্থায় বন্দরে কন্টেইনার জট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল থেকে বন্দর সংলগ্ন নিমতলাসহ আশপাশের এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। নগরীতে মাঝে মাঝে দু’কয়েকটি ট্রাক-কাভার্ডভ্যান দেখা গেলেও বন্দর অভিমুখী পণ্যবাহী কোনো যান দেখা যায়নি।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পরিবহন ধর্মঘটের কারণে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। শুক্রবার ছুটির দিন হওয়ায় অ্যাসাইনমেন্টও ছিল কম। জাহাজে কনন্টেইনার ওঠানামা ও ডিপোতে নিয়ে যাওয়া স্বাভাবিক আছে। তবে দুই-তিন দিন ডেলিভারি বন্ধ থাকলে ইয়ার্ডে বড় ধরনের জট তৈরি হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু