মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

দেশের ১৫টি চিনিকলের সার্বিক পরিস্থিতি জানিয়ে শিল্প মন্ত্রণালয়ে আগেই প্রতিবেদন দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে অধিকতর সমস্যা ও লোকসান বিবেচনায় মন্ত্রণালয় পাবনা সুগার মিলস, কুষ্টিয়া সুগার মিলস, পঞ্চগড় সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রংপুর সুগার মিলস ও সেতাবগঞ্জ সুগার মিলস—এই ছয়টি মিল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের এসংক্রান্ত চিঠি কারখানাগুলোয় আসছে শুনেই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। তাঁরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

বিভিন্ন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের সংগঠন, ফেডারেশন ও ইউনিয়নের নেতারা জানান, করোনা মহামারিতে কয়েক মাস ধরে তাঁরা বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। মিল বন্ধ হওয়ায় তাঁরা অথৈ পানিতে পড়লেন।

তাঁরা বলেন, সরকারের এমন সিদ্ধান্তে শত শত মানুষ কর্মহীন হয়ে পড়বে। এসব এলাকার বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এসব প্রতিষ্ঠানে জড়িত বহু মানুষ জীবিকা হারাবে।

তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের নামে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সব ধরনের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো সংস্থাই লোকসানের মুখে পড়েছে।

বিক্ষুব্ধ শ্রমিক ও শ্রমিক নেতারা বলেন, চিনিশিল্প আধুনিকায়নের নামে বিশ্বব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করে চিনিকলগুলোকে ঋণে জর্জরিত করে রেখে বিদেশে টাকা পাচার করেছেন এই দুর্নীতিবাজ আমলারা। তাঁদের অপকর্মের ভার সাধারণ চাষি ও শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন তাঁরা এটা মেনে নেবেন? বেসরকারি চিনিকলগুলোর দালাল হিসেবে দুর্নীতিবাজ আমলারা চিনিকল বন্ধ করার মাধ্যমে চিনিশিল্পকে ধ্বংস করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

গতকাল বিক্ষোভ হয়েছে পাবনা, গাইবান্ধার মহিমাগঞ্জ ও দিনাজপুরের সেতাবগঞ্জে। এর মধ্যে পাবনা চিনিকলের গেটের সামনে পাবনা-দাশুড়িয়া মহাসড়কে কয়েক দফা অরবোধ করতে গিয়ে পুলিশের বাধায় পড়েন শ্রমিক-কর্মচারীরা। গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটকের সামনের সড়কে কর্মসূচি পালন করে মিল চালু রাখাসহ পাঁচ দফা দাবি জানান শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা।

মুজিববর্ষে চিনিকলগুলো যাতে বন্ধ না হয়, এ জন্য আগে থেকে নানা কর্মসূচি পালন করছিলেন তাঁরা। গতকাল তা আরো বেগবান হয়।

পাবনা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফ উদ্দিন আহম্মেদ জানান, আখের জমি, চিনি আহরণের হার, মিলের অবস্থা/উৎপাদনক্ষমতা, লোকসান ও রক্ষণাবেক্ষণের ব্যয় বিবেচনায় ছয়টি সুগার মিলসে চলতি মাড়াই মৌসুম আখ মাড়াই বন্ধ রাখার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। এর পরই মিলটি বন্ধ ঘোষণা করা হয়। তিনি জানান, মিলের অধীনে আখ চাষি পাওনাদার, শ্রমিক-কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া, পাওনা প্রতিশোধসহ মিলের অবস্থা চিঠির মাধ্যমে করপোরেশনকে জানানো হয়েছিল।

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা জানান, ছয়টি সুগার মিলস বন্ধের সুপারিশ করে বেশ কিছুদিন আগেই চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। গতকাল বুধবার মন্ত্রণালয় এতে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, ‘বন্ধ হওয়া মিলের কিছু শ্রমিক-কর্মচারীকে চালু থাকা মিলসগুলোতে সমন্বয় করা হবে। একই সঙ্গে মিলগুলোর অধীন চাষ হওয়া আখ নিকটবর্তী চালু থাকা সুগার মিলে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চিনিকল বন্ধের প্রতিবাদে এবং কলগুলো চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকালে ছয়টি মিলের শ্রমিক নেতারা ঢাকায় চিনি ও খাদ্য শিল্প ভবনে সমাবেত হবেন বলে জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।