মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবেই: ড. আওলাদ।
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২০, ২:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবেই: ড. আওলাদ।

সময় নিউজ বিডিঃ  বুকের রক্ত দিয়ে হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন হবেই বলে ঘোষণা দিয়েছেন সাবেক সহকারী একান্ত সচিব ও কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেন।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. আওলাদ হোসেন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাস্কর্য বিরোধিতার নামে মূলত স্বাধীনতার বিরোধিতা করছে, বাংলাদেশের বিরোধিতা করছে। তারা মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করতে চাইছে।

বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন হবেই হবে।
তিনি আরও বলেন, আমরা ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের জনগণ মনে করি, আমরা যেহেতু ওই এলাকার জনগণ, তাই আমাদের নৈতিক দায়িত্ব বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সচেতন নাগরিক এবং আওয়ামী লীগ নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই বুকের রক্ত দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন করা হবে।

মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানাচ্ছি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে ১৪৩ সদস্যবিশিষ্ট ‘বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ এর কমিটি ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ড. মো. আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহম্মদ নাসিম মিয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ এবং সদস্য সচিব হিসেবে ঘোষিত কমিটিতে রয়েছেন ঢাকা জেলা পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি, শ্যামপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, করিম মাস্টার, লিয়াকত মুক্তি, ওয়াসিউদ্দিন, মহিউদ্দিন চিশতিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য নেতা কর্মীরা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।