|
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এস এম আওলাদ হোসেন
|
|
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ (২৯ আগস্ট) লক্ষ্মীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কারাগার সুপার কবি মোহাম্মদ রফিকুল কাদের ও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক কবি জাকির হোসেন কামাল। আলোচনায় অংশ নেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি সঙ্গীত শিল্পী মাহবুবুল বাসার ও মোশাররফ হোসেন চৌধুরী এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে যে কোন গুজব ও বিশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্যে আহবান জানান। তিনি বলেন, শিল্প সাহিত্যে জাতির সার্বিক প্রতিফলন সূচিত হয়। শিক্ষা সংযুক্তরা বিশৃঙ্খলায় নেই। সমাজ বিনির্মাণে আগামী দিনের শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতি চর্চা ও লেখাপড়ার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি সাহিত্য সংসদের শিল্প সাহিত্য চর্চায় বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। |
