বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের চেয়ারম্যান,৩২ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের চেয়ারম্যান,৩২ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমা দিয়েছেন আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান। এসময় রায়পুরের সাবেক সদস্য মামুন বিন জাকারিয়া ও মন্জুর হোসেন সুমনসহ জেলার ২২ জন সাধারন সদস্য ও ১০জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা প্রশাসকের কক্ষে রায়পুরের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা আ’লীগ সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু, উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে কোন দলের বা বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল না করায় শাহজাহান বিনাপ্রতিদন্দিতায় চেয়ারম্যান হওয়ার পথে। এদিকে ব্যস্ত সময় পার করছেন সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) আসনের সদস্য পদপ্রার্থীরা। তারা নিজেদের সমর্থন আদায়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে সমর্থন আদায়ে চেষ্টার করছেন।

নির্বাচন ঘোষনার পর আ’লীগের চেয়ারম্যান ও দুই সদস্য প্রার্থী মেম্বার, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেয়রের সাথে মতবিনিময় এবং আলোচনা সভা করছেন সকাল-সন্ধ্যা। নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিচ্ছেন। বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙানো হচ্ছে বিভিন্ন এলাকায়।

মূলত এবার জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। বর্তমান সরকার ও কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে না আশার ঘোষণা দীর্ঘদিনের। নির্বাচনের মাঠে বিএনপিসহ অন্য দলের কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নৌকা মনোনীতদের বিজয় অর্জন সহজ হবে বলে ধারণা করছেন প্রার্থীরা।।

জানতে চাইলে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও রায়পুরের সংসদ সদস্য এডঃ নুর উদ্দিন চৌধুরী নয় বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন জনগণের সাথে ভোটের বিষয় নয়। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ভোট হবে। দল থেকে পুনরায় মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানকে প্রার্থী হিসেবে ব্যক্তিগত অবস্থান,ইমেজ, জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই-বাছাই করেই নৌকার মনোনয়ন দেয়া হয় তাকে।

জেলা ইসি সূত্রে, আগামী ১৭ অক্টোবর লক্ষ্মীপুরে-অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আসন্ন এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের কার্যক্রম করছে নির্বাচন কমিশন-ইসি।

খোঁজখবর নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রভাবশালী প্রার্থী স্থানীয় সাবেক যুবলীগ নেতা মামুন বিন জাকারিয়া। তিনি রায়পুর উপজেলা থেকে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। স্থানীয় এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মামুন বিন জাকারিয়া স্থানীয় মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সমর্থন আদায়ে মতবিনিময় ও সভা করছেন প্রতিদিন। নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানামুখী প্রতিশ্রুতি।।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু