বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
সুস্থ্য হওয়ায় কৌতুক অভিনেতা রনিকে শুভেচ্ছা জানালেন আইজিপি
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুস্থ্য হওয়ায় কৌতুক অভিনেতা রনিকে শুভেচ্ছা জানালেন আইজিপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিষ্ফোরণে আহত মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং কনস্টেবল জিল্লুর রহমান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় ডাক্তার সামন্ত লাল সেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ. কে. এম. হাফিজ আক্তার, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ, নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা. সামন্ত লাল সেন তার বক্তৃতায় গ্যাস বেলুন ব্যবহারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। রনি এবং জিল্লুরের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করায় তিনি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান ।

আইজিপি বলেন, আমরা রনি এবং জিল্লুরকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের ডাক্তারদের চিকিৎসায় সন্তষ্ট ছিলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বার্ন ইন্সটিটিউট চিকিৎসা সেবায় আধুনিকতা এবং নতুনত্ব এনে দেশের মানুষের মধ্যে আস্থার জায়গা করে নিয়েছে। আমি ডাক্তার সামন্ত লাল সেন এবং তার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আন্তরিকতার সাথে আবু হেনা রনি এবং আমাদের পুলিশ সদস্য জিল্লুর রহমানকে চিকিৎসা দিয়েছেন, সুস্থ করে তুলেছেন। আইজিপি হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইজিপি বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি তার অভিনয় শৈলী ও অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আবারও দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলবেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠান উদ্বোধনকালে অনাকাঙ্খিতভাবে গ্যাস বেলুন বিষ্ফোরণের ঘটনা ঘটে। দুঃখজনক এ দুর্ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আবু হেনা রনি এবং কনস্টেবল জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু