মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
ফুলবাড়ীতে মালবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে গেটম্যান নিহত!
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০, ৩:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মালবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে গেটম্যান নিহত!

সময় নিউজ বিডিঃ   দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর রেল ঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাসের (২৮) ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে চিলাহাটি গামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের ফুলবাড়ী রেল ঘুমটিতে। নিহত সুশান্ত কুমার দাস পাবনার ঈশ্বরদীর বাসিন্দা ছিলেন।

এ দুর্ঘটনার পর পাঁচ ঘন্টা বিলম্বের পর গতকাল মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ২৩ আপ রকেট মেইল ট্রেনটি ২নং রেল লাইন দিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর থেকে অন্যান্য ট্রেনগুলো যথারীতি ২নং রেল লাইন দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করছে।

ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ই¯্রাফিল সরকার বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী ২৩ আপ রকেট মেইল ট্রেনকে গত সোমবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে ১নং লাইনের প্লাটফর্মে নেওয়া হয়। এরপর পার্বতীপুর থেকে ছেড়ে আসা এমজিবিসি (মালবাহী) ট্রেনটিকে ২নং লাইনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। নিয়মানুযায়ী সিঙ্গনাল না পাওয়া পর্যন্ত ট্রেনটি আউটার সিঙ্গনালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে সিঙ্গনালের জন্য। কিন্তু সেটি না করে এবং স্টেশন থেকে প্রবেশের সিঙ্গনাল, ডাউন কিংবা সবুজ সংকেত না পেয়েই ট্রেনের চালক নিজ খেয়ালখুশি মতো ট্রেন নিয়ে ১নং লাইনে ঢুকে পড়েন।

স্টেশন থেকে সিঙ্গনাল না দেওয়ায় স্বাভাবিক নিয়মে গেটম্যানও স্বজনপুকুর রেল ঘুমটির রেলগেট বন্ধ করেননি। ফলে একই সময় রেল ঘুমটি দিয়ে ধান বোঝাই ট্রাকও (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) রেল লাইন দিয়ে পারাপারের সময় ট্রেনটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনটি চূর্ণবিচূর্ণ হয়ে রেল লাইনের পশ্চিম পার্শ্বে ছিটকে পড়ে। এ সময় কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রেনটি স্টেশন পর্যন্ত পৌঁছতে পারলে স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটতো। এতে যাত্রীদের প্রাণহানীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। এই দুর্ঘটনার কারণে এই রেলপথে ট্রেন চলাচল ৫ ঘন্টা বিলম্ব হয়েছে। তবে এখন ২নং রেল লাইন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। দুর্ঘটনার শিকার ট্রেনটিকে উদ্ধারের জন্য পাকশী রেলওয়ের কন্টোল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দুর্ঘটনার শিকার ট্রাকের চালক সাইফুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে ২৫৩ বস্তা সরু চাল নিয়ে নওগাঁর মহাদেবপুর যাওয়ার পথে রেল ঘুমটির রেলগেট খোলা থাকায় স্বাভাবিক নিয়মে রেললাইন পার হওয়ার আকস্মিকভাবে মালবাহী ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে পার্শ্বে ছিটকে পড়ে। তবে তিনি কীভাবে প্রাণে বেঁচে গেছেন তার আল্লাহ চাড়া কেউ বলতে পারবে না। এরই মধ্যে কীভাবে গেটম্যান ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন তাও তিনি বলতে পারছেন না। তবে ঘটনার সময় প্রচন্ড কুয়াশা থাকায় এক মিটার দূরের কিছুই দেখা যাচ্ছিল না।

পার্বতীপুর রেলওয়ের জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনাটি জানার পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছান। গেটম্যান সুশান্ত কুমার দাসের লাশ উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।