বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরের বড় ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেলোয়ার মৃধা ও দুই নারী গ্রেফতার
মোঃ ফয়জুল আলম সুজন
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের বড় ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেলোয়ার মৃধা ও দুই নারী গ্রেফতার

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী বড় ভাই সাইফুল আলম মৃধাকে (৬২) হত্যার ঘটনায় প্রধান আসামী ছোট ভাইসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে লক্ষ্মীপুরের একটি বাসা থেকে দুই নারী মিসু বেগম ও সুইটি আক্তারকে এবং সোমবার সন্ধায় ঢাকার সদরঘাট এলাকা থেকে দেলোয়ার মৃধাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে (৩০ সেপ্টেম্বর) সাইফুলের স্ত্রী নাসিমা বেগম তার দেবর দেলোয়ার মৃধা, শিমুল হোসেন ও আবু মুছা মোহনসহ রায়পুর থানায় ৯ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন। আটকরা হলেন- প্রধান আসামী দেলোয়ার মৃধা (৫৫) নিহত সাইফুল আলমের ছোট ভাই এবং মিসু বেগম দেলোয়ারের শ্যালিকা ও সুইটি আক্তার ভাবি হন। তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং অন্য আসামিদের কেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই কমল দে জানান। শনিবার বিকালে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট এলাকায় মৃধা বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাইফুলসহ দু’পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহত সাইফুল আলমকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকায় সাইফুল আলম ও তার ভাই দেলোয়ার হোসেন মৃধার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে জমি দখল পাঁয়তারা ও হুমকি অভিযোগ এনে দেলোয়ার শনিবার দুপুরে থানায় সাইফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুপক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। তবে সন্ধ্যায় বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাহার বেগম, দেলোয়ার হোসেন মৃধা, নাজমুন নাহার, আবু মুছা মোহন ও শিমুল হোসেনসহ ৭জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সাইফুল আলমের স্ত্রী নাসিমা বেগম বলেন, দেলোয়ার মৃধা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেছে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনার জন্য দেবর দেলোয়ারসহ তার লোকজনই দায়ী। আমি তাদের বিচার চাই। অভিযুক্ত দেলোয়ার হোসেন মৃধা বলেন, আমার ভাই, ভাবি, ভাতিজা অন্যায়ভাবে জমি দখল করতে আসে। এসময় বাধা দিতে গেলে তারা অতর্কিত হামলা করে আহত করে। আমি আগে এ বিষয়ে থানায় অভিযোগ করেছিলাম। এরপরই আমাদের মধ্যে সংঘর্ষ হয়। তখন ভাতিজা আমাকে মারতে আসলে তা ভাইয়ের শরীরে লাগলে স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। ঘটনার সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। পরে আহত সাইফুল মারা যান। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল আরেফিন বলেন, সাইফুলের মৃত্যুর ঘটনায় থানায় ৯ জনকে আসামী করে হত্যা মামলা হয়। এ ঘটনায় আটক প্রধান আসামী দেলোয়ার মৃধাসহ দুই নারিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু