বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
সংসদ নেতা হলেন শেখ হাসিনা
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংসদ নেতা হলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদেও সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়। শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। এর ফলে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভা সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নাম প্রস্তাব করেন । বিদায়ী সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচনের পর একই বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা করা হয়।

শুধু তাই নয়, সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীই ফের স্পিকার হচ্ছেন। আবারও ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু।

এ ছাড়া একাদশ সংসদের বিদায়ী চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। বিদায়ী স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান।

শপথ অনুষ্ঠানের শুরুতে রংপুর-৬ আসন থেকে বিজয়ী হওয়ায় বিদায়ী স্পিকার শিরীন শারমিন সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ পড়েন। এরপর তিনি শেখ হাসিনাসহ অন্যদের শপথ পড়ান।

সকাল ১০টায় শুরুতেই আওয়ামী লীগের ২২২ সংসদ সদস্য এবং বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। দুপুর ১২টায় জাতীয় পার্টির সদস্য শপথ নিয়েছেন। দ্বাদশ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু