বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
সংরক্ষিত নারী আসন, কারা কয়টি পাচ্ছে
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসন, কারা কয়টি পাচ্ছে

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হয়েছে এরইমধ্যে। সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। এই মুহূর্তে আলোচনা চলছে, সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে। কোন দল কতগুলো নারী আসন পাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার রেকর্ডসংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নারী আসন পাওয়া নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের আসনওয়ারি তালিকা হাতে পাওয়ার পর সংরক্ষিত ৫০ নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচিত কতজন সংসদ সদস্য এবং কোন দলে বা স্বতন্ত্র কতজন- এ বিষয়ে নামের তালিকা পেলে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের কার্যক্রম শুরু করবে ইসি।

আইন অনুযায়ী, শপথ নেওয়া নির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোটার এবং এ ভোটাররা শুধু নিজেদের দলের প্রাপ্ত আনুপাতিক আসনের সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন।

অশোক দেবনাথ আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি ১টি এবং ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

একটি আসনে ভোটগ্রহণ এখনও বাকি রয়েছে । সেটি হচ্ছে, নওগাঁ-২ আসন। একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি আসনটিতে ভোটাভুটি হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০। নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী, এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পেতে যাচ্ছে ৩৭টি নারী আসন। জাতীয় পার্টি পাবে ২টি, স্বতন্ত্র এমপিরা জোটবদ্ধভাবে ১০ নারী সদস্য পাবেন। বাকি তিন দল (জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি) জোটবদ্ধ হলে তারা পাবে একটি আসন।

আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হতে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট হয়েছে ৯ জানুয়ারি, পরদিন হয়েছে শপথগ্রহণ। সে হিসাবে ইসিকে ভোটের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে ৭ এপ্রিলের মধ্যে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ২২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করতে পারে ইসি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু