বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
করোনার নতুন ধরন ছড়াচ্ছে দেশে
মোঃ হাসেম, স্টাফ রিপোর্টার, বরিশাল সদর।
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনার নতুন ধরন ছড়াচ্ছে দেশে

নিউজ ডেস্কঃ বাংলাদেশেও সংক্রমণ ছড়িয়েছে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন অমিক্রনের উপধরন জেএন.১। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৫ ব্যক্তির শরীরে জেএন.১ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আইইডিসিআর।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ৫টি নমুনা পরীক্ষায় অমিক্রনের জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে এসব করোনা রোগী শনাক্ত হয়েছেন।

অধ্যাপক তাহমিনা শিরীন আরও বলেন, শনাক্তদের কেউ বিদেশ থেকে আসেননি, দেশে থেকেই আক্রান্ত হয়েছেন তারা। তবে এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, নতুন ধরনটির উপসর্গ সাধারণ সর্দি-কাশি, জ্বরের মতোই। তবে বয়স্ক এবং যারা জটিল বা দীর্ঘমেয়াদি রোগে (কোমর্বিডিটি) আক্রান্ত, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ডিসেম্বরেই করোনার অমিক্রণের নতুন উপধরন জেএন.১ বিষয়ে সতর্ক করেছে বিশ্ববাসীকে। সংস্থাটি তখন বলেছে, উপধরনটির অতি দ্রুত সংক্রমণ ঘটানোর প্রবণতা রয়েছে। দ্রুত ছড়ানোর প্রবণতার কারণে ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’নামে অভিহিত করেছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবেশি দেশ ভারতে অমিক্রনের উপধরনটির সংক্রমণ ধরা পড়েছে মাস দুয়েকের বেশি আগে। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে সংক্রমণটি ধরা পড়েছে।

অবশেষে বাংলাদেশেও শনাক্ত হলো করোনার এই ধরনটি। যদিও ধরনটির লক্ষণে তীব্রতা কিছুটা কম।

ডব্লিউএইচও বলেছে, করোনার নতুন ধরনটির সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি কিছুটা কম এবং বিদ্যমান টিকাই এ ধরনটি থেকে মানুষকে সুরক্ষা দিতে পারবে।

দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি শীত মওসুমে করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। এরইমধ্যে প্রায় আড়াই কোটি ডোজ করোনা টিকা সংগ্রহ নিশ্চিত করেছে সরকার। নতুন বছরে চতুর্থ ডোজ হিসেবে এসব টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, চলতি শীতকালে বিশ্বজুড়েই কোভিডসহ অন্যান্য ভাইরাস- ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগের প্রকোপ বাড়তে পারে।

করোনায় গত ডিসেম্বরে এক মাসেই বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু