বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
১২০ টাকায় পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি দিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১২০ টাকায় পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি দিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্য ডেইলি মেসেঞ্জারকে তিনি এই প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে আগামী ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ প্রার্থীগণের লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। পুলিশ কনস্টেবল নিয়োগে কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে গত কয়েকদিন থেকে জেলা জুড়ে মাইকিং করা হচ্ছে। এছাড়াও সোশাল মিডিয়ায় এবিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন পুলিশ সুপার। লক্ষ্মীপুর জেলা পুলিশের ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করা হয়। তাতে উল্লেখ করা হয়- কনস্টেবল নিয়োগ সংক্রান্তে অনৈতিক সুবিধা প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যাক্তি কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। কনস্টেবল নিয়োগ সংক্রান্তে কোনো প্রার্থী আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্তে প্রতারক ও দালাল চক্রের কোনো তথ্য পেলে সরাসরি পুলিশ সুপার, লক্ষ্মীপুর অথবা লক্ষ্মীপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমকে (০১৩২০-১১২৮৯৮) অবহিত করার জন্য অনুরোধ করা হলো। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, লক্ষ্মীপুরে মোট ৪৪ জন কনস্টেবল নিয়োগ করা হবে। তার মধ্যে ৩৭ জন পুরুষ কনস্টেবল এবং ৭ জন নারী কনস্টেবল পদে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদন পত্রের সাথে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পুলিশ লাইনে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে প্রার্থীর শারীরিক ফিটনেস প্রমান সাপেক্ষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এ সময় তিনি জেলাবাসীকে সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি হবে। এখানে অন্য কিছু করার কোন সুযোগ নেই। এ ব্যাপারে কোন তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু