বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে: ওবায়দুল কাদের
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে, ফল এক সময় আসবে। কাজে আন্তরিকতা, চেষ্টার কোনো রকম কমতি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে না আসা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার এখানে একশনে আছে কি না? কাজ করে যাচ্ছে, ফল এক সময় আসবে। কাজে তো আন্তরিকতা, চেষ্টা কোনো রকম কমতি নেই। বাংলাদেশসহ আজকে সারাবিশ্বের যে অবস্থা, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভাল নেই। বিশ্বের সব কিছু আগের মত সস্তা সুলভ এটা মনে করার কারণ নেই। সারা বিশ্বেই বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্ব বাজারে দাম বাড়লে এর প্রভাব থেকে মুক্ত থাকার কোন কারণ নেই।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের পরিবর্তন চাইলে সে পরিবর্তনের জন্য আরেকটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের ব্যবস্থা খোলা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম।
বিএনপি নেতাকর্মীরা আরাম আয়েশে ছুটি কাটাচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের কর্মী বাহিনী যাদের মাঠে নামিয়েছিলো ক্ষমতা খুব সন্নিকটে এমন আশা দিয়ে সে কর্মীরা এখন সারা দেশে হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সে অবস্থা নেই। এক কথায় বলবো বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দলনে নেই। শেখ হাসিনা সরকারের উপর খুশি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল। তার সততা, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন।মন্ত্রীদের বিভিন্ন সমালোচিত বক্তব্য দেয়ার বিষয়ে তিনি বলেন, বিব্রতকর কোনো বক্তব্য যেই দিবেন, দায়িত্বশীল যারা তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন। সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য থেকে আমাদের সকল দায়িত্বশীলদের বিরত থাকা উচিত।সিন্ডিকেট ভাঙবে জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, এর সঙ্গে কারা কারা জড়িত এটা ক্ষতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এই সিন্ডিকেট সরকার বিরোধীতা থেকে হচ্ছে কি না ক্ষতিয়ে দেখতে হবে। পরিবহন চাদাবাজি বন্ধের জন্য চেষ্টা চলছে। প্রশাসনিক ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে যেনো নিয়ন্ত্রণে আনা যায়।এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু