বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বিমানের খাবার নিয়ে অসন্তোষ মাননীয় প্রধানমন্ত্রীর, দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১ মে, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিমানের খাবার নিয়ে  অসন্তোষ মাননীয় প্রধানমন্ত্রীর, দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি। এমনটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটে। সম্প্রতি থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা। এই সফরে যাওয়ার ফ্লাইটেই মেনু অনুযায়ী পছন্দের খাবার অর্ডার দিয়ে পাওয়া গেছে ‘ভিন্ন খাবার’।

এদিকে, এমন ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত ২৪ এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকার বিষয়টি নজরে আসে তার। পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভিভিআইপি মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী ‘ফ্রাইড চিলি উইথ স্টাফিং’ পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার পছন্দ অনুযায়ী ‘চিকেন মর্টাডেলা স্যান্ডউইচ অন ব্রাউন ব্রেড’ পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে তিনিও অসন্তোষ প্রকাশ করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, খাবার প্রস্তুতকালে আপনি সঠিকভাবে তদারকি বা মনিটরিং করেননি, তাই উল্লিখিত খাবার দুটি মেনু অনুযায়ী সঠিক রেসিপি অনুসরণ করে প্রস্তুত করা হয়নি। এতে প্রতীয়মান হয়, ভিভিআইপি-এর মতো একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটের খাবার প্রস্তুতকালে আপনি কর্তব্যে অবহেলা ও গাফিলতির পরিচয় দিয়েছেন।

নোটিশে আরও বলা হয়, আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এ ধরনের কার্যকলাপ মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার কর্তব্য পালনে অবহেলা ও গাফিলতির কারণে প্রধানমন্ত্রী ও উনার ছোট বোন শেখ রেহানার নিকট বিএফসিসি তথা বিমানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার এ ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গৃহীত ও অনুসৃত বাংলাদেশ বিমান কর্মচারী (চাকরি) প্রবিধানমালা অনুযায়ী, কঠোর শাস্তিযোগ্য অপরাধ। অতএব, উপর্যুক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আপনার লিখিত জবাব ৪৮ ঘণ্টার মধ্যে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু