বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন ফিরে আসবেন এমপি আনার
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২০ মে, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন ফিরে আসবেন এমপি আনার

নিউজ ডেস্ক: ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উগ্বিগ্ন না হতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি ঝিনাইদাহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তার মেয়েরা বলেছেন, তার আর খোঁজ খবর নেই। ইনশাল্লাহ তিনি চলে আসবেন।

মন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল রাখছি। আমাদের অথোরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয়, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এমন তো নয় সেখানে মিয়ানমারের মতো মারামারি লাগছে। আমার মনে হয় খবর পাওয়া যাবে।

জানা গেছে, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের মন্ডলপাড়া লেনে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান।

বরাহনগর বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠেন। যাওয়ার সময় গোপাল বিশ্বাসকে বলে যান দুপুরে ফিরবো না, সন্ধ্যায় এসে খাবো। কিন্তু তার ফিরে আসার কথা থাকলেও আর ফেরেননি।

এ ঘটনার পর স্থানীয় থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে ডায়েরি করেন গোপাল বিশ্বাস। ডায়েরিতে তিনি বাংলাদেশি এমপির বিষয়ে এসব তথ্য উপস্থাপন করেছেন।

এতে তিনি আরও বলেছেন, সন্ধ্যায় বাড়িতে না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজে আনোয়ারুল আজিম জানান, আমি বিশেষ কাজে দিল্লিতে যাচ্ছি। দিল্লি গিয়ে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই।

এরপর ১৫ মে বেলা সারে ১১টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গোপাল বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন, আমি দিল্লি পৌঁছালাম, আমার সঙ্গে ভিআইপি-রা আছে, ফোন করার দরকার নেই।

এই বিষয়ে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং বলেন, প্রাথমিকভাবে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। তাকে ফোন করা হলে তার ফোন বাজে, কিন্তু তিনি ফোন ধরছেন না।

যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং।

পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে কলকাতাস্থ বাংলাদেশের উপ-দূতাবাস। সেখানের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো বিষয়টি আমরা নজরে রাখছি।

এদিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তার বাবার খোঁজ পেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারস্থ হয়েছেন। রবিবার বিকালের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বাবার নিখোঁজের বিষয়ে অবহিত করতে ডিবি কার্যালয়ে এসেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু