বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
ভারতে নিখোঁজ এমপির মেসেজ ঘিরে জট পাকাচ্ছে ‘সন্দেহ’
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২১ মে, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতে নিখোঁজ এমপির মেসেজ ঘিরে জট পাকাচ্ছে ‘সন্দেহ’

নিউজ ডেস্ক: ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সাতদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত বাংলাদেশি ও ভারতীয় দুটি নম্বর বন্ধ রয়েছে।গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে কলকাতার বরাহনগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম।

এদিকে নিখোঁজ এমপি আজিমের মোবাইল থেকে আসা মেসেজ ঘিরে রহস্যের জট আরও বাড়ছে। তার মোবাইল থেকে গত ১৫ মে হোয়াটসঅ্যাপে তিনটি মেসেজ আসে। একই মেসেজ তিনজনকে দেওয়া হয় তার নম্বর থেকে। সংসদ সদস্যদের কলকাতার বন্ধু গোপাল, তার (এমপি আনারের) ব্যক্তিগত গাড়িচালক ও তার ভাগনির হোয়াটসঅ্যাপে একই মেসেজ আসে।

এই মেসেজ নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ, সংসদ সদস্য এমনভাবে মেসেজ লিখতে পারেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।

আব্দুর রউফ বলেন, আমি এমপি সাহেবের সঙ্গে বহুদিন ধরে আছি। বাংলা-ইংরেজি মিলিয়ে এমন মেসেজ কখনো লিখতে পারেন না। হয়তো অন্য কেউ তার মোবাইল থেকে এ মেসেজ লিখে দিয়েছে। এছাড়া মোবাইলে কথা না বলে মেসেজ দেওয়ার ঘটনা আরও রহস্য বাড়িয়ে দিয়েছে।

মেসেজের বিষয়টি এমপি আনারের ব্যক্তিগত গাড়িচালক মো. তরিকুল নিশ্চিত করে জানান, তার মোবাইলে এমপি মেসেজ দিয়েছেন।

পরিবারের সন্দেহ এ বার্তা আনারের লেখা নয়। এ বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, এই মেসেজ আমার বাবা লেখেননি। হয়তো অন্য কেউ বাবার মোবাইল থেকে লিখেছেন।

এ অবস্থায় সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।পাশাপাশি হঠাৎ করে একজন সংসদ সদস্যের প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

হোয়াটসঅ্যাপ মেসেজে যা লেখা ছিল-‘আমি এখন বিজি থাকব আমাকে ফোনে পাওয়া যাবে না

আমি দিল্লি নেমে সময় মতো কন্টাক করব’

‘আমি মাত্র দিল্লি নেমেছি, ২ জন ভিআইপি এর সাথে আছি। জরুরি প্রয়োজন ছাড়া ফোন দেবার দরকার নাই’

‘চিন্তা করার দরকার নাই। অনেক ভালো খবর নিয়ে আসবো ইনশাআল্লাহ’

আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি বাবার খোঁজে কলকাতায় যাবো। ভিসা এবং কাগজপত্র প্রস্তুত হলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবো।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের পক্ষ থেকে ভারতীয় বিশেষ টাস্কফোর্স এসটিএফের সঙ্গে যোগাযোগ করেছি, ভারতীয় থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়েও আমাদের কাছে এসেছিল। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি এমপিকে উদ্ধার করতে।

হারুন অর রশীদ আরও বলেন, প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আনোয়ারুল আজিমের ব্যবহৃত নম্বরটি মাঝে মধ্যে কেউ খুলছেন আবার বন্ধ করছেন। কারা কাজটি করছেন, তিনি কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কি না- সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু