বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
রেমালে ক্ষতিগ্রস্ত পৌনে ২ কোটি গ্রাহকের ঘরে বিদ্যুৎ ফিরবে কবে?
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৯ মে, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রেমালে ক্ষতিগ্রস্ত পৌনে ২ কোটি গ্রাহকের ঘরে বিদ্যুৎ ফিরবে কবে?

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে উপকূলে আঘাত হানে রোববার সন্ধ্যায়। তখন থেকে পরবর্তী দুদিন ধরে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলসহ দেশজুড়ে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার নেয়া পদক্ষেপের পরও উপকূলীয় জেলাগুলোসহ সারা দেশের এক কোটি ৭২ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ে মোট তিন কোটি ৩ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে এক কোটি ৩১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং এক কোটি ৭২ লাখ গ্রাহক এখনও বিদ্যুৎহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২৯ মে) সকালের মধ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইন চালু করার মাধ্যমে ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং মঙ্গলবার রাতের মধ্যে ৬০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ পাবেন।

বাকি ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত গ্রাহককে তাদের সেবা বন্ধ থাকায় অপেক্ষা করতে হবে এবং তাদের মিটার মেরামতের জন্য বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রেমালের ক্ষয়ক্ষতি প্রতিকারে ঘূর্ণিঝড়-পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তার ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডব্লিউজেডপিডিসি) নিজস্ব কার্যক্রম পরিচালনা করা এলাকায় সরেজমিন তদারকির মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বিদ্যুৎ বিভাগ জানায়, ৩৩ কেভি ফিডারের মধ্যে মোট ৭৬৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪৫৫টি মেরামত ও ৩১১টি এখনও মেরামত করা হয়নি। এছাড়া ৩৩/১১ কেভির এক হাজার ১০৫টি উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৫৪টি মেরামত করা হয়েছে এবং ৪৫১টি এখনও মেরামত করা হয়নি।

১১ কেভি ফিডারের মধ্যে মোট ৬ হাজার ২৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৮৪টি মেরামত করা হয়েছে এবং বাকি তিন হাজার ৮৫১টি মেরামতের বাকি রয়েছে।

মোট তিন হাজার ৮৩৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এর মধ্যে দুই হাজার ৫৬৭টি পুনস্থাপন করা হয়েছে এবং বাকি এক হাজার ২৬৬টি এখনও পুনঃস্থাপন করা হয়নি।

দুই হাজার ৮১৮টি বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এক হাজার ৬৯৬টি সচল করা হয়েছে। বাকি এক হাজার ১২২টি ট্রান্সফরমার এখনও সচল করা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হয়েছে। ক্ষতি সারিয়ে উঠতে বিআরইবির ঠিকাদারসহ ৩০ হাজারের বেশি জনবল মাঠে কাজ করছে।

ডব্লিউজেডপিডিসির মোট গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার। এর মধ্যে ১৪ লাখ তিন হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে এবং এক লাখ ৪৪ হাজার গ্রাহককে এখনও বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু করা হয়নি।

রিমালে ডব্লিউজেডপিডিসির পাঁচ কোটি সাত লাখ টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু