বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কও বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

আসিফ মাহমুদ নামে একজন সমন্বয়ক জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করছেন। তাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে তারা কেউ পা দেবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।

হল ভেকেন্টের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে পুলিশের সঙ্গে সাঁজোয়া যানও দেখা যায়।

 

 

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে শহিদ মিনারের সামনে দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেখা যায়। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাসে দেড় শতাধিক পুলিশ সাঁজোয়া যান এপিসি নিয়ে প্রবেশ করে।

হল ছাড়ার নির্দেশ নাকচ করে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরাও। বুধবার (১৭ জুলাই) বেলা বারোটায় সিন্ডিকেটের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা প্রশাসনের এ নির্দেশ নাকচ করে ‘হল আমরা ছাড়বো না’ স্লোগানে মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে।

এদিকে বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ দুপুর ৩ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গতকাল রাতেই আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় তারা হল ছাড়বেন না। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা যে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা বানচাল করতেই সরকার থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ বিকেল ৩ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, সারাদেশে এই মুহূর্তে অবরোধ আন্দোলন কর্মসূচি চলছে। আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা কোনোভাবে বাড়িতে যেতে পারলেও দূরের শিক্ষার্থীরা এই মুহূর্তে বাসায় ফেরার মতো কোনো অবস্থায় নেই। তাই তারা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু