নিউজ ডেস্ক: বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বরিশালে বৃষ্টি শুরু হয়েছে। জেলায় ৩ ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত কয়েকদিন ধরে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সোমবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুশলধারে বৃষ্টি হয়। এতে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নেমে যেতে থাকে।
বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নেমে যেতে থাকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনভারি বর্ষনের কারণে সকাল থেকে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। তবে স্কুল-কলেজ, অফিস আদালত খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যায় মানুষ। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যায়।
বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে ভারি বৃষ্টি হচ্ছে। বরিশালে আজ সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও দু-একদিন থাকতে পারে। বরিশাল নদী বন্দরে ১ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।





মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।
কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥
কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।
মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/
ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়

