বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
আতিক মেয়েকে ( হিট অফিসার) মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আতিক মেয়েকে ( হিট অফিসার) মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়মবহির্ভূতভাবে নিজের মেয়ে বুশরা আফরিনকে ‘চীফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছেন। ‘হিট অফিসার’ মেয়েকে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর থানার দায়েরকৃত ৩টি হত্যা মামলায় আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে নেয়া হয়।

গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররাও। এসব মামলার প্রেক্ষিতে প্রায় ২ মাস আত্মগোপন থাকার পর গতকাল (বুধবার ১৬ অক্টোবর) সন্ধ্যায় মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের মেয়েকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লক্ষ টাকা বেতন দেয়া হয়েছে। সে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি হিট কমাচ্ছে। আতিক সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার জন্য রাজনীতিতে আসে এবং সকাল আটটার মধ্যেই ব্যালট বাক্স ভরে নিজেকে মেয়র ঘোষণা করে।

বাংলাদেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ঢাকা উত্তর উত্তর সিটিতে উল্লেখ করে এ আইনজীবী আরো বলেন, ‘ওখানে উনি মশার ওষুধ আনার জন্য যাকে দায়িত্ব দেন তিনি ছিলেন তার নিকটাত্মীয়। তিনি আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। আমরা আদালতকে বলেছি, এ কারণে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হওয়া উচিত।

ওমর ফারুক ফারুকী বলেন, ‘কোটা আন্দোলনের সময় যখন মানুষ-ছাত্ররা গুলিতে মারা যাচ্ছিল, তখন আতিকুল ইসলাম তার বন্ধু-বান্ধবদের নিয়ে গান, বাঁশি বাজান এবং নাচেন। তিনি পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তিনি জামিন পেলে পালিয়ে গিয়ে দেশে অশান্তির সৃষ্টি করবেন। তাই তাকে এই মুহূর্তে জামিন দেয়া যাবে না। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

এর আগে গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) পক্ষ থেকে এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেয়া হয়। তবে ডিএনসিসিতে এমন কোনো পদ নেই আর সে কারণে এখানে সে কোনো অফিস করবে না, ডিএনসিসি তার কোনো বেতন-ভাতাও দেবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মেয়র আতিক।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু