বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
পটুয়াখালীতে সাবেক মহিলা এমপি ও তার দুই ছেলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র নেতার মামলা দায়ের। 
মু,হেলাল আহম্মেদ(রিপন)
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সাবেক মহিলা এমপি ও তার দুই ছেলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র নেতার মামলা দায়ের। 
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজ বাগ এলাকার ৪ নং ওয়ার্ডের ৮ম লেনে
সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর বাসভবন মা ও দুই
ছেলের বিরুদ্ধে কম্বল ও ক্রিয়া সামগ্রী আত্মসাৎ অভিযোগ উঠেছে।
পটুয়াখালীতে সরকারী কম্বল ও ক্রিড়া সামগ্রী আত্মসাত এর অভিযোগে সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলাতানা হেলেন সহ তার দুই ছেলেকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত (১০ ফেব্রুয়ারী) সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
উক্ত মামলার আসামীরা হচ্ছেন সাবেক মহিলা সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা মহিলা লীগ সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, এবং কাজী হেলেন এর ছোট পুত্র পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার এবং কাজী হেলেন এর বড় পুত্র পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার।
এ ব্যপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ এর(১০)ধারা অনুয়ারী মামলা গ্রহন করা হয়েছে। মামলা নাম্বার ২২।
 পুলিশ এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।
এদিকে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, মোঃ রিফাত কবির খান বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি। তিনি গত ০৮/০২/২০২৫ ইং তারিখে তারা বিশেষ সূত্রে জানতে পারে যে, পটুয়াখালী মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই পুত্র সহ অজ্ঞাতনামা আসামীরা গরীব-দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য ২২০০ কম্বল ও ক্রীড়া পরিদপ্তর কর্তৃক প্রদত্ত ক্রীড়া সামগ্রী সরকারী ভাবে প্রাপ্ত হইয়া তা বিতরণ না করে তার বাসায় মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি চন্দর কর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সাবেক সংসদ সদস্যর বাসায় গিয়ে খোঁজাখুজি করলেও এসব মালামাল পাওয়া যায়নি।
তবে মালামাল না পেয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদকালে কাজী হেলেন এর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন জানান, তার বাসার ছাদ জোর পূর্বক কাজী হেলেন বেশ কিছু কম্বল ও ক্রীড়া সামগ্রী রেখে গেছেন। তিনি এ সময় বাঁধা দিলেও তাকে ভয়ভীতি হুমকি প্রদান করায় তিনি এ বিষয় এতদিন চুপ থাকেন।
জাহাঙ্গীর হোসেন আরও জানান, গত ৮ ফেব্রুয়ারী সকালে কাজী হেলেন এর লোকজন কম্বল ও ক্রীড়া সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলেছে। পরবর্তীতে খোঁজাখুঁজি করার এক সময় লোক মারফত ছাত্র প্রতিনিধিরা জানতে পারে মালামালগুলো পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড এর টাউন জৈনকাঠি সাকিনস্থ বকুল বাড়ি রোডে পৌরসভার ডাম্পিং জোন সংলগ্ন ছাইচ্চার খালের পাশে ফেলে রেখে গেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর ও পটুয়াখালী সদর থানা পুলিশের উপস্থিতিতে ২৫পিস কম্বল, ৩ জোড়া ক্রিকেট প্যাড ও ২টি হেলমেট উদ্ধার করা হয়। যাতে লেখা আছে ক্রীড়া পরিদপ্তর বিক্রির জন্য নহে। এ সময় অন্যানা সরকারি মালামাল খুঁজে পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লেখিত মালামাল হেফাজতে নেন।
আসামীরা সরকারি মালামাল ও ক্রীড়া সামগ্রী সরকারের নিকট থেকে প্রাপ্ত হয়ে উপযুক্ত ব্যক্তিদের মাঝে বিতরণ না করে বিধিবহির্ভূতভাবে অননুমোদিত জায়গায় সরকারী কম্বল ও ক্রীড়া সামগ্রী সংরক্ষন/মওজুদদারী করান বর্ণিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া আবশ্যক।
এ নিয়ে মামলার বাদী রিফাত কবির খান দাবী করে বলেন, বিষয়টি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জেলা প্রশাসকের সাথে আলোচনা পূর্বক থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান।।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু