বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মন্দির সংলগ্ন খাস পুকুর লিজ দেয়া থেকে বিরত রাখতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মন্দির সংলগ্ন খাস পুকুর লিজ দেয়া থেকে বিরত রাখতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী পুকুর ইজারা না দেয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এতে অন্ততঃ তিন শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করে।
জানা গেছে, এলাকাবাসী ইজারা বাতিলের দাবীতে ইতোমধ্যে পটুয়াখালী জেলা প্রশাসক এবং কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক দু’টি লিখিত আবেদন করেছে।
একাধিক ব্যক্তির স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে গৌর গোবিন্দ সেবাশ্রম নামে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির অবস্থিত। মন্দিরটি সংলগ্ন একটি সরকারী পুকুর রয়েছে। পুকুর সংলগ্ন বেশ কয়েকটি  সমাধি রয়েছে। এছাড়া পুকুরের কাছেই রয়েছে অর্ধশত হিন্দু পরিবারের বসবাস।
সে হিসেবে হিন্দু নর-নারীরা ওই পুকুরের পানি  গৃহস্থলী কাজ সহ নানান কাজে ব্যবহার করে আসছে।
অপরদিকে, কাছাকাছি পুকুরের পানির মধ্যে ওই পুকুরের পানি ব্যবহার উপযোগী এবং স্বচ্ছ। এটাকে ওই এলাকার মানুষ ঐতিহ্যবাহী পুকুর মনে করে। সে হিসেবে পুকুরটি কোন ভাবে ইজারার পক্ষে নয় এলাকার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারী নন্দ কুমার সাহা বলেন’ পুকুরটি নিজস্ব একটি পরিবেশে রয়েছে। এ পুকুর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। জনস্বার্থের এটি লীজ দেয়া থেকে বিরত থাকা উচিৎ বলে তিনি বলেন।
ইজারা না দেয়ার দাবী জানিয়ে আমিরাবাদের অধিবাসী গৌরী রায় বলেন, ছোট বেলা থেকে ওই পুকুরের পানির সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। এটি লীজ দেয়া উচিৎ হবে না বলে তিনি মনে করেন।
ইজারার প্রক্রিয়া বন্ধ করার পক্ষে পিন্টু মৃধা বলেন’ হিন্দু সম্প্রদায়ের অর্ধশত পরিবার ওই পুকুরের পানি রান্নায় ব্যবহার করে,  সর্বোপরি পুকুর ছাড়া এক রকম অচল তাদের জীবন। পুকুরটি আগে কখনো যেহেতু  ইজারা দেয়া হয়নি,ভবিষ্যতেও ইজারা না দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু