বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা” ফেসবুকে নিন্দার ঝড়।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৭ মে, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা” ফেসবুকে নিন্দার ঝড়।
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ছাত্রলীগের সাবেক ও নিষিদ্ধ ঘোষিত নেতাদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে সদ্য ঘোষিত কমিটির দুই ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন।
গত ৬ মে রাতে ঘোষিত কলেজ ছাত্রদলের ১০ সদস্যের কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হক’কে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপরই এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
কলেজ ছাত্রদলের কমিটিতে মো:রবিউল ইসলাম ও সাকিব আল হাসান রাফিকে ঘিরে এমন বিতর্কের সৃষ্টি হয়।
জানা গেছে, রবিউল ইসলাম পূর্বে একই কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং তাঁর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইভাবে রাফিও ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এখন তিনি ছাত্রদলেও সেই একই পদে জায়গা পেয়েছেন। এ নিয়ে সাবেক ছাত্রলীগের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন “টক অব দ্যা” টাউনে পরিনত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব। এক পোস্টে তিনি লেখেন, মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু নামটা বদলেছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদলের একাংশ। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি রাইসুল ইসলাম রুপু এমন অভিযোগ করেন।
এ সময় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা। তাঁদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাঁরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবী একটি পক্ষ এই কমিটিতে চক্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  রবিউল ইসলম বলেন, ছবিটা আমাকে জোর করে তোলা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কমিটির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৭/০৫/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু