বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
এপিএইচআর- এর সঙ্গে বৈঠক রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের আশা
কায়সার হামিদ মানিক
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এপিএইচআর- এর সঙ্গে বৈঠক  রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল  রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের আশা

 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল
আসিয়ান (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) সদস্যভুক্ত দক্ষিণপূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো।

প্রতিনিধি দলে আরও রয়েছেন-এপিএইচআরের বোর্ড সদস্যদের মধ্যে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েলসহ এপিএইচআরের চার কর্মকর্তা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটির গাড়িবহর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন।

ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) সঙ্গে মতবিনিময়ের পর রোহিঙ্গাদের ভোটে নবনির্বাচিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের ৫ সদস্যসহ রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় বৈঠকে উপস্থিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি ও রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি আমাদের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তির বিষয়সহ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পরে প্রতিনিধিদলটি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন।

এ ছাড়া, তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগের পর আগামীকাল (৩ সেপ্টেম্বর) সকালে তারা বিমানযোগে ঢাকায় ফিরবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার আগমনের পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলটি ‘রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি’ নিয়ে বৈঠক করেন।

এ ছাড়া, তারা একই দিনে জাতিসংঘের সংস্থাগুলোসহ কক্সবাজারে ‘রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচি’তে কর্মরত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয়। তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ানের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাচ্ছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু