বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীর বাউফল চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন। ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন।। ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে... এবিএম মোশাররফ হোসেন।  জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে........এবিএম মোশাররফ হোসেন/ পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত এক, আহত ১০/ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন'--এবিএম মোশাররফ হোসেন মোল্লাহাটে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান। মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
প্রতিনিধি(কলাপাড়া) পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩ (তিন) মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার-উল আজিম, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভাপতির বক্তব্যে মো. মোতালেব শরীফ বলেন, ‘হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনবল ছাড়া মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’
উল্লেখ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) (রেজিঃ নং-৬৬৩/১৯)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা, হোটেল-পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৪/০২/২০২৬
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  পটুয়াখালীর বাউফল চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন।   ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন।।   ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন।    জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন/   পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত এক, আহত ১০/   গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন   মোল্লাহাটে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।   মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান।   মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।   কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন   রিকুইজিশনকৃত গাড়ির চালকদের ভোটাধিকার হরণ—গণতন্ত্রের সঙ্গে নির্মম তামাশা   কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক।।    দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের।   ভবিষ্যত প্রজন্মের স্বার্থে একবার হলে ও ধানের শীষ ভোট দিন -সেলিমুজ্জামান সেলিম   কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ   কলাপাড়ায় ওলামা দলের লিফলেট বিতরণ।    কাশিয়ানীতে সার্ভেয়ারের ঘুষ বানিজ্যে ও মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন   বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু।।   বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে:  সাবরিনা বিনতে আহমেদ   বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অ/ভিযানে দুই চিহ্নিত মা/দক কারবারিকে বিপুল পরিমাণ মা/দকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অ/স্ত্রসহ আ/টক করা হয়েছে।