|
পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও
রুনা হাওলাদার
|
|
রুনা হাওলাদার:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন গলাচিপা উপজেলা প্রশাসন। দেখা যায়, মঙ্গলবার বৈরী আবহাওয়ার মধ্যেও তিনি নিজে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল, এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী,মাননীয় প্রতিমন্ত্রী’ প্রতিনিধি আবু নাইম,উপজেলা ইঞ্জিনিয়ার, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ও স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ |
