|
গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু
রুনা হাওলাদার
|
|
রুনা হাওলাদার, ষ্টাফ রিপোর্টার: (পটুয়াখালী)।
পটুয়াখালীর উপজগজালিয়া ইউনিয়নে চান্দের হাট খোলা এলাকার ২৪ জুলাই শুক্রবার দুপুর একটার সময় স্লুইস এর পাশে অটোরিকশায় কলাগাছিয়া থেকে মায়ের সাথে আমখোলা নানা বাড়ি যাওয়ার সময় অটোরিকশার চাকার সাথে ওরনা পেচিয়ে ১০ বছরের শিশু কন্যা সুমাইয়া মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শামিম মোল্লা মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, এর পূর্বে কলাগাছিয়া পুলিশ তদন্ত তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আল হেলাল সিকদার ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান। বর্তমানে নিহত সুমাইয়া বাড়িতে শোকের ছায়ায় আকাশ ভারি হয়ে আছে। |
