মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
প্রেমিকার দখল নিয়ে বিরোধে খুন
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমিকার দখল নিয়ে বিরোধে খুন

সময় নিউজ বিডিঃ  ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের অরুনা রানী সাহার ছেলে রাজু সাহা (২৪) খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত জসিম মোল্যাকে আটকের পর তিনি পুলিশের কাছে রাজুকে হত্যার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজু সাহা খুনের বিস্তারিত ঘটনা জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। গত ৩ জানুয়ারি রাজু সাহার লাশ একটি টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জামাল পাশা জানান, রাজু সাহার বড় ভাই সুমন ঢাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান পরিচালনা করতেন। সেই সুবাধে তার ভাই রাজু সাহা ঢাকায় থাকতেন। সুমন সাহা মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দিতে একটি বাড়ি নির্মাণ করছিলেন। ফলে রাজু সাহাকে বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করার জন্য বাড়িতে পাঠানো হয়। সেই নির্মাণাধীন বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতো রাজু সাহার ঘনিষ্ট সহযোগী জসিম মোল্যা।

জসিম মোল্যা রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেও তিনি রাজু সাহার সাথে সব সময় থাকতেন এবং একসাথে নেশাও করতেন। শনিবার সন্ধ্যায় জসিম ফোন করে রাজু সাহাকে বলেন, সে নির্মাণাধীন বাড়িতে একা থাকতে পারবে না। তার সাথে রাজুকেও থাকতে বলে। এ কথায় রাজু সাহা রাজী হয় এবং রাতে জসিমের সাথে রাত কাটায়। রাতে দুইজন একসাথে নেশাও করে।

পরে গভীর রাতে রাজু সাহা প্রসাব করার জন্য বের হলে জসিম পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে রাজু সাহার লাশটি মিস্ত্রিদের জন্য ব্যবহার করা একটি টয়লেটের ভেতরে ফেলে ইট-বালু দিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করে, সে যে মেয়েকে ভালোবাসতেন, রাজু সাহাও তাকে ভালোবাসতেন। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভালোবাসার মেয়েটিকে পেতে রাজু সাহাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে জসীম। সে পরিকল্পনা অনুযায়ী একাই জসীম খুন করে রাজু সাহাকে। রাজু সাহা খুনের পর জসীমের জবানবন্দিতে বেরিয়ে আসে নানা তথ্য।

রাজু সাহা ধর্মান্তরিত হয়ে এক মুসলিম নারীকে ২০১৮ সালে বিয়ে করে। সেই ঘরে একটি সন্তানও রয়েছে। রাজু সাহার খুনের পর স্বামী দাবি করে এক নারী লাশটি তার হেফাজতে দিতে পুলিশের কাছে আবদেন জানালে রাজু সাহার ধর্মান্তরিত ও বিয়ের ঘটনাটি ফাঁস হয়। স্থানীয় এলাকাবাসী, এমনকি রাজুর পরিবারের লোকজনও জানতো না রাজু ধর্মান্তরিত হয়েছে এবং বিয়ে করেছে।

উক্ত নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বিয়ের কাবিননামা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে যদি বিয়ের কাবিননামা সঠিক থাকে তাহলে লাশটি তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। আর বিয়ের কাবিননামা ঠিক না হলে রাজুর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফলে রিপোর্ট না আসা পর্যন্ত রাজুর মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।