রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মোটরবাইকে তুলে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণ!
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোটরবাইকে তুলে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণ!

সময় নিউজ বিডিঃ  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুতর অবস্থায় বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ মাসুদ নামে একজনকে হেফাজতে নিয়েছে। তার বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। তবে এখনও থানায় কোন অভিযোগ না পাওয়ায় তাকে আটক বলতে নারাজ পুলিশ। স্থানীয় ও স্বজনরা জানান, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্রী (১৪) উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার দুপুরে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় তজুমদ্দিন বাজারের দোকান কর্মচারী মাসুদ ও তার সহযোগী বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। বাড়ি পৌঁছে না দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই দুই যুবক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর প্রচ- রক্তক্ষরণ হলে বিকেল ৩টায় মুমূর্ষু অবস্থায় মাসুদ তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার উন্নতি না হলে রাতে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষণের শিকার তরুণী জানান, দুপুরে বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্ব পরিচিত মাসুদ তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে ওই ছাত্রী ঠিকমতো কথা বলতেও পারছিল না। সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। গাইনি বিশেষজ্ঞ দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ওই ছাত্রীর বাবা ও মা সাংবাদিকদের জানান, মেয়ের বাড়ি ফিরতে দেরি দেখে তারা খোঁজাখুঁজি করে। বিকেলে থানা পুলিশ জানায়, তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বুধবার রাত পৌনে ১০টায় জানান, বোরহানউদ্দিন হাসপাতাল থেকে পুলিশ অভিযুক্ত ধর্ষক মাসুদকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে। লিখিত অভিযোগ না পাওয়ায় তারা আটকের ব্যাপারে অফিসিয়াল কোন সিদ্ধান্ত দিতে পারেননি। ওই যুবক তজুমদ্দিন বাজারে একটি থাইগ্লাসের দোকানের কর্মচারী।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু