মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
সিনেমার দুঃসময়ে সক্রিয় তরুণ নির্মাতারা
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিনেমার দুঃসময়ে সক্রিয় তরুণ নির্মাতারা

সময় নিউজ বিডিঃ  একসময়ের আলোচিত পরিচালকদের প্রায় কেউই এখন ছবি বানান না। সেই তালিকায় আছেন এ জি মিন্টু, দেওয়ান নজরুল, সোহানুর রহমান সোহান, কাজী হায়াত, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবর। তাঁদের দু–একজন বছরে একটি বা দুটি ছবি বানান। জ্যেষ্ঠ এই পরিচালকদের পরের প্রজন্ম জাকির হোসেন রাজু, সাহাদত হোসেন লিটন, বদিউল আলম খোকন, শাফিউদ্দিন সাফি, শাহিন সুমন, ওয়াজেদ আলী সুমনদেরও কাজে তেমনটা দেখা যাচ্ছে না এই করোনাকালে।

চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, করোনাকালে বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা। এই সময়ে চলচ্চিত্র নির্মাণ ও মুক্তি দুই–ই কমেছে। এই দুঃসময়ে আশার আলো দেখাচ্ছেন কয়েকজন তরুণ নির্মাতা, যাঁরা বিএফডিসিকেন্দ্রিক বাণিজ্যিক ধারার সিনেমা নির্মাণে সক্রিয়। এই তালিকায় আছেন দীপংকর দীপন, রায়হান রাফি, সৈকত নাসির, অপূর্ব রানা, শামীম আহমেদ রনি, অনন্য মামুন, সাইফ চন্দন, বন্ধন বিশ্বাসের মতো পরিচালকেরা। এঁদের অনেকেই এই করোনাকালেও নতুন নতুন সিনেমা নির্মাণের কাজ করে যাচ্ছেন। নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। এই সময়ে এসে অল্পসংখ্যাক ছবি তৈরি হচ্ছে, যার বেশির ভাগই নির্মাণ করছেন এই তরুণেরা।

দুঃসময়ে আশার আলো দেখাচ্ছেন কয়েকজন তরুণ নির্মাতা, যাঁরা বিএফডিসিকেন্দ্রিক বাণিজ্যিক ধারার সিনেমা নির্মাণে সক্রিয়। এই তালিকায় আছেন দীপংকর দীপন, রায়হান রাফি, সৈকত নাসির, অপূর্ব রানা, শামীম আহমেদ রনি, অনন্য মামুন, সাইফ চন্দন, বন্ধন বিশ্বাসের মতো পরিচালকেরা।

দীপংকর দীপন শুটিং শেষ করলেন অপারেশন সুন্দরবন ছবির। ঢাকা ২০৪০ ছবির বাকি অংশের শুটিং শুরু হবে শিগগিরই। চলতি মাসের শেষ ও মার্চের মধ্যভাগে আরও দুটি নতুন ছবির কাজ শুরু করবেন তিনি। এ ব্যাপারে দীপন বলেন, ‘করোনা না থাকলে হয়তো আরও বেশি বেশি কাজ করতে পারতাম। এই বৈরী পরিবেশে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ভেবে ভালোই লাগছে।’

দামাল নামে একটি নতুন ছবির শুটিং করছেন রায়হান রাফি। এ ছাড়া আরও দুটি বড় বাজেটের নতুন ছবির কাজ মার্চ থেকে শুরু করার কথা রয়েছে তাঁর। এই নির্মাতা বলেন, ‘করোনার এই দুঃসময়ে বিনোদনের অন্যান্য মাধ্যমের কাজ ভালোই হচ্ছে। কিন্তু সিনেমার কাজ কম। আমরা কাজ করতে পারছি, সেটা সম্ভব হয়েছে আমাদের প্রতি প্রযোজকের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে বলেই। এটাও সিনেমার জন্য এক রকম আশীর্বাদ।’

পরিচালক সৈকত নাসিরের হাতে তিনটি নতুন ছবির কাজ। গত ডিসেম্বর মাসে বর্ডার নামে একটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। আগেই শুরু করেছিলেন এ জার্নি উইথ ইউ, যার কিছু শুটিং এখনো বাকি। চলতি মাসের শেষে মাসুদ রানা, মার্চ মাসে ক্যাশ নামে নতুন দুটি ছবির শুটিং শুরু করবেন। তিনি বলেন, ‘আমাদের কাজগুলো শুধু সিনেমা হলের জন্য নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেরও উপযোগী।’

এই দুঃসময়েও সিনেমা নিয়ে তরুণদের সরব থাকাকে ইতিবাচকভাবে দেখছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মতিন রহমান। তিনি বলেন, ‘এই তরুণেরা প্রযোজক পাচ্ছেন। কিছু প্রযোজক এই ঝুঁকির মধ্যেও তাঁদের কাজে বিনিয়োগ করছেন। এই তরুণদের সাধুবাদ জানাই।’ জানা গেছে, এই প্রজন্মের ছোট পর্দার অনেক নির্মাতা আছেন, যাঁরা বেশ ভালো কাজ করছেন। তাঁদের অনেকেই বাণিজ্যিক ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, নতুন বছরে তাঁদের অনেকে বাণিজ্যিক ছবির কাজ শুরু করবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।