মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

সময়  নিউজ বিডিঃ    অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে। এই খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষের ঢল নামে। মুহূর্তের মধ্যেই ভিড় জমায় কবরের পাশে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।

জানা গেছে,ওই এলাকার মৃত আব্দুল জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন ঢাকার মহাখালীর ব্র্যাক এনজিওতে চাকরি করার অবস্থায় গত বুধবার রাত ১০টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ স্বজনরা নিয়ে এসে নিজ বাড়ীর পারিবারিক কবর স্থানে দাফন করার জন্য বৃহস্পতিবার সকালে প্রস্তুতি নেন। তার লাশ দাফনের জন্য মাইকে প্রচার হয় বাদ জহুর।

এদিকে, কবর খোড়ার জন্য স্থানীয় আব্দুল বারী ও আমির হোসেন কবর খোড়া শুরু করে। তার কবরে বেশি ভাগ বালুমাটি ছিল। কবরের ওপরের অংশ খোড়ার সময় বের হয়ে আসে আরবি অক্ষর। বিষয়টি প্রথমে তারা দেখে চমকে যান। পরে কোদাল দিয়ে তারা যতবার মাটি কেটে দেন কিন্তু লেখা বন্ধ না হয়ে পরিষ্কার হয়ে উঠে আরবি হরফ গুলো। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াসিন অক্ষরের কিছু অংশ। পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। মৃত ঐ ব্যক্তি এক সন্তানের জনক ছিলেন। তার স্ত্রীর নাম হাজরা বেগম। সে এখন গর্ভবতী অবস্থায় রয়েছে। সে ছাত্রজীবন থেকে নামাজি ছিলেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

মৃতের বড় ভাই মো. ইব্রাহিম আলী জানান, আমার ছোট ভাই ছোটবেলা থেকে নামাজি ছিলেন। আমার জানা মতে বেঁচে থাকা অবস্থায় সে কোন দিন মিথ্যা কথা বলেননি। তার স্ত্রী সন্তানও নামাজ কালাম পড়েন নিয়মিত।

বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল ইসলাম জানান, কবরে আরবি অক্ষর আমার জীবনে দেখি নাই। এ প্রথম দৃশ্য চোখে পড়ে গেল। এটা মহান আল্লাহর এক অলৌকিক শক্তি।

নন্দের কুটি চৌপথী জামে মসজিদের ইমাম ও বড়লই এলাকার হাফেজ মাওলানা আব্দুল হক জানান, কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াসিন অক্ষরের কিছু অংশ। পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। আমরা নিজেরাই পড়েছি। এটা আল্লাহ প্রদত্ত।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ দ্রুত দাফন করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, খবর শুনার পর পুলিশকে জানানো হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবেন ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।