মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
পোর্ট রোডে বরিশালের মোকামে ইলিশসহ সব মাছের আকাল!
স্টাফ রিপোর্টারঃ-
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২১, ৩:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পোর্ট রোডে বরিশালের  মোকামে ইলিশসহ সব মাছের আকাল!

সময় নিউজ বিডিঃ  দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ মাছের আড়ত বরিশালের পোর্ট রোডের মোকামে মাছের আকাল দেখা দিয়েছে।

ইলিশ মাছ নেই বললেই চলে। দেশীয় অন্যান্য প্রজাতীর মাছও কম। শীত মৌসুমে মাছের চাহিদা কম থাকায় ইলিশ ছাড়া অন্যান্য মাছের দামও কম।

বিগত বছরের ন্যায় মাঘ মাসে ইলিশের সরবরাহ বাড়বে আশা আড়তদারদের।  

আষাড়-শ্রাবন-ভাদ্র-আশ্বিন এই ৪ মাস ইলিশের প্রধান মৌসুম। তবে সারা বছরই নদী এবং সাগরে কম বেশী ইলিশ আহরিত হয়। গত বছর এই সময়ে প্রতিদিন ৬০০ থেকে ১ হাজার মণ ইলিশ আসতো বরিশাল মোকামে।

তবে এ বছর মোকামে দেখা দিয়েছে ইলিশের আকাল। গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সর্বসাকুল্যে ১০০ মণ ইলিশ আসে বরিশাল মোকামে। আজ শুক্রবার মোকামে এসেছে ১০০ মণেরও কম ইলিশ।

পোর্ট রোড পাইকরী ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফ জানান, আজ শুক্রবার মোকামে ১ কেজি ২০০ গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ পাইকরী ৩৬ হাজার, ১ কেজি সাইজ প্রতিমণ ৩২ থেকে ৩৩ হাজার এবং রপ্তানী যোগ্য এলসি সাইজ (৬০০- ৯০০ গ্রাম) প্রতিমণ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।

জেলা মৎস্য আড়তদার এসোসিয়েশনের সদস্য মো. নাসির উদ্দিন জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি সাগর মোহনায় জেঁগে ওঠা চরের কারনে সাগরের ইলিশ নদীতে আসতে পারছে না। তবে গত মৌসুমের মতো এবারও মাঘের মাঝামাঝি সময়ে অভ্যন্তরীন নদী এবং সাগরে ইলিশ আহরন বাড়বে আশা ইলিশ আড়তদার মো. জহির সিকদারের।

তিনি বলেন, ২০-২৫ বছর পর গত বছর শীত মৌসুমে বড় বড় সাইজের প্রচুর ইলিশ আহরিত হয়েছিলো অভ্যন্তরীন নদ-নদীতে। এখন যে পরিমান ইলিশ আসছে সেগুলো বড় সাইজের। আগামী মাসে বিগত বছরের ন্যায় ইলিশ সরবরাহ বাড়তে পারে বলে ধারণা করছেন ইলিশ ব্যবসায়ী জহির সিকদার।

এদিকে, শীত মৌসুমে খাল-বিল থেকে আহরিত মাছে বাজার সয়লাব থাকলেও বর্তমানে বরিশাল মোকামে দেশীয় প্রজাতীর অন্যান্য মাছের সরবরাহও অনেক কম। দামও তুলনামূলক অনেক কম। শুক্রবার বড় সাইজের রুই-কাতলা মাছ প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা, পোয়া মাছ সাইজ ভেদে ১৫০ থেকে ৩০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যান্য মাছের দামও হাতের নাগালে। সামুদ্রিক অন্যান্য মাছের দামও কম।

পোর্ট রোডের মাছ ব্যবসায়ী মো. হারুন জানান, ধানের মৌসুম হওয়ায় জেলেরা নদীতে মাছ শিকার বন্ধ রেখে ধান কর্তনে ব্যস্ত। এ কারনে নদী-খাল-বিলে মাছ আহরিত হচ্ছে কম। তবে আগামী দিনগুলোতে দেশীয় প্রজাতীর অন্যান্য মাছের সরবরাহ বাড়বে বলে ধারনা করছেন তারা।

অপরদিকে, পোর্ট রোডের মাছের বাজারে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নেই বললেই চলে। যদিও এ জন্য ক্রেতাদের অসচেতনতাকে দায়ী করেছেন বিক্রেতারা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।