মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বিএনপির মেয়র প্রার্থীর ওপর হামলা!
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপির মেয়র প্রার্থীর ওপর হামলা!

সময় নিউজ বিডিঃ  গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কয়েক দফা হামলা ও ভাংচুরের প্রার্থী নিজে সহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে উপজেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব দাবি করেছেন। আশপাশের অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি নেতাদের দাবি, রোববার সকালে শ্রীপুর উপজেলা শহরের রেল স্টেশন এলাকায় ধানের শীষের মেয়রপ্রার্থীর নির্বাচনী অফিসে অতর্কিতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় প্রার্থীসহ নেতাকর্মীদের আহত করা হয়। এছাড়াও কাজী খানের বাড়ি, তার তার শ্বশুর বাড়িসহ দলীয় আরো কয়েকজন নেতার বাড়িতে কয়েক দফা হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি। এসময় প্রার্থী কাজী খান, যুবদল কর্মী খোরশেদ আলম, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক গুল নাহারসহ অন্তত ২০ জনসহ আহত হয়েছেন।

খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মেয়র প্রার্থী কাজী খানসহ কয়েক জন। প্রার্থী এডভোকেট কাজী খানের অভিযোগ, নির্বাচনে বিএনপির প্রার্থী জনপ্রিয়তার কারণে এবং নৌকার প্রার্থীর ভরাডুবির আশংকায় নির্বাচনী পরিবেশ নষ্ট করতে আওয়ামী প্রার্থীর সর্মথকরা এই তাণ্ডব চালিয়েছে। হামলার সময় ভাঙচুর ছাড়াও অফিস থেকেনির্বাচনী সামগ্রী অনেক কিছুই লুট করে নিয়ে গেছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শান্তিপূর্ণ মিছিলে তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বি এন পির কারো উপরে কোন ধরনের হামলা করেনি। এনিয়ে উপজেলা শহরে উত্তেজনার প্রেক্ষিতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন জানান, নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। এ ঘটনায় গ্রাপ্তারও নেই। এখন পরিস্থিতি শান্ত। পৌরশহরে পুলিশ মোতায়েন রয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ঘটনা শুনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পৌর শহরে ম্যাজিস্ট্রেট আছে। পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার তার সব করা হচ্ছে। পাশাপাশি বিএনপি প্রার্থী নিরাপত্তাহীনতার অভিযোগ করায় তার বাড়ীতে পুলিশ মোতায়েন এবং তাকে সার্বক্ষণিক পুলিশী সহযোগিতা দেওয়া হচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।