মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
রাজশাহীর মধ্য শহর দিয়ে বালু তুলছেন কাউন্সিলর।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজশাহীর মধ্য শহর দিয়ে বালু তুলছেন কাউন্সিলর।

সময় নিউজ বিডিঃ   রাজশাহীতে ইজারাকৃত বালুমহালের বাইরে গিয়ে মধ্য শহর দিয়ে বালু উত্তোলন শুরু করেছে নগরীর ওয়ার্ড কাউন্সিলর এক আওয়ামী লীগ নেতা। রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী মধ্য নগরী তালাইমারী এলাকা দিয়ে পদ্মার বুকে রাস্তা নির্মাণ করে বালু উত্তোলন কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুরের পর থেকে তিনি বালু উত্তোলণ করেন এবং রাস্তা নির্মাণের কাজ করান।
রজব আলী এই বছর রাজশাহীর ‘দিয়াড়খিদিরপুর’ ও ‘চরশ্যামপুর’ বালুমহাল ইজারা নিয়েছেন। কিন্তু তিনি বালু উত্তোলন করছেন ইজারা নেওয়া বালুমহালের ৬/৭ কিলোমিটার দূরে তালাইমারি এলাকায় কাজলা মৌজায়। ড্রেজিং মেশিন দিয়ে সেখনে বালু তোলার কাজ শুরু করেছে। এ আগে গত নভেম্বরের শেষ সপ্তাহের দিকে সেখানে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন ও পদ্মার বুকে রাস্তা নির্মাণ কাজ করেন এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা সরিয়ে নেয়।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজশাহী নগরের তালাইমারী ঘাট থেকে খানিকটা দূরে পদ্মা নদীর চর জেগেছে। ওই চরের পর (দক্ষিণে) নদীর মূল ধারা প্রবাহিত। ওই চরে ড্রেজিং করে বালু মজুদ করা হচ্ছে। সেখান থেকে সরাসরি ট্রাকে করে বালু আনতেই নদী ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তা তৈরি করতে ইট ও কংক্রিটের বর্জ্য ফেলা হয়। এছাড়াও ইজারার শর্তে পদ্মার পাড় থেকে দেড় কিলোমিটার দুরে বালু উত্তোলন ও মজদু করার নিয়ম থাকলেও সেটিও মানা হয়নি।
রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. মাহফুজুর রহমান বলেন, গত বছর একইভাবে নদী ভরাট করে রাস্তা করা হয়েছিল। ওই সময় পরিবেশবাদীরা প্রতিবাদে সোচ্চার হন। এছাড়া স্থানীয় এক ব্যক্তির করা রিটে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন পদ্মার বুকে রাস্তা নির্মাণ বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে ইজারাদারকে রাস্তা অপসারণ করে নিতে বাধ্য করে। হাইকোর্টের সেই আদেশ এখনো বলাবদ রয়েছে। কিন্তু হাইকোর্টের সেই আদেশ অমান্য করে আবারো পদ্মার বুকে ইট ও কংক্রিটের বর্জ্য ফেলে রাস্তা তৈরী করা হচ্ছে।

তিনি বলেন, পদ্মার বুকে ইট ও কংক্রিটের বর্জ্য ফেলে রাস্তা তৈরীর ফলে শহরের তীর ঘেঁষে যে জলাধার আছে সেটি থাকবে না। পুরোটা চর পরে যাবে। এতে শহরের পরিবেশ হুমকির মুখে পড়বে। এছাড়াও বিনোদনের জন্য লোকজন আর পদ্মা পাড়ে যেতে পারবে না। ধুলা-বালিতে ওই এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগি হয়ে পড়বে।
বালু মহালের ইজারাদার ওয়ার্ড কাউন্সিলর রজব আলী বলেন, হাইকোট থেকে যে কোন স্থান থেকে বালু তোলা ও পরিবহনের আদেশ পেয়েছি। সেই আদেশ বলে তালাইমারি এলাকায় বালু উত্তোলন ও পরিবহনের জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে। এখনো কোন অনিয়ম হচ্ছে না বলে দাবি এই জনপ্রতিনিধির।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তালাইমারি এলাকায় কোন বালু তোলা হচ্ছে না। সেখানে বালু আনলোড করা হচ্ছে। তার পরও কোন অনিয়ম হয়ে থাকলে সেটি খতিয়ে দেখা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহীতে পাঁচটি বালুমহাল ইজারা দেয়া হয়। এর মধ্যে পবা উপজেলায় একটি, গোদাগাড়ীতে দুইটি, চারঘাটে একটি ও বাঘায় একটি বালুমহাল।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।