মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
লড়াই হবে ত্রিমুখী: সৈয়দপুর পৌরসভায়
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লড়াই হবে ত্রিমুখী: সৈয়দপুর পৌরসভায়

সময় নিউজ বিডিঃ  মাঠে নেই বিএনপি। এ সুযোগে প্রচারণায় এগিয়ে চলেছেন নৌকা, লাঙ্গল ও বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী (নারকেল গাছ)।

প্রথম বারের মতো নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় আওয়ামী লীগের নারী প্রার্থী হয়েছেন রাফিকা আকতার জাহান বেবী।

১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচন। প্রায় ৪০ বর্গকিলোমিটারের এ পৌরসভায় রয়েছে ১৫টি ওয়ার্ড। আর ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮৯৩ জন। ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা। সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪১টি কেন্দ্রের ২৬৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পাঁচজন প্রার্থী।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে রাফিকা আকতার জাহান (নৌকা), জাতীয় পার্টির আলহাজ্ব সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (নারকেল গাছ) ও রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) লড়ছেন।

 

বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমানকে।

কিন্তু অসুস্থতার কথা বলে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। ফলে বিএনপির প্রার্থী নেই সৈয়দপুরে। আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। আর ওই বিদ্রোহীর পক্ষেই প্রচারণায় যুক্ত হয়েছেন দলের নেতাকর্মীরা। বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার। তার প্রতীক হলো নারকেল গাছ। দলের নেতাকর্মীরা বলছেন, ধানের শীষ নেইতো কি হয়েছে? নারিকেল গাছই আমাদের প্রতীক।

মেয়র আমজাদ হোসেন সরকারের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপি ও অঙ্গ দলগুলো। বিএনপি নেতা অধ্যক্ষ আবদুল গফুর সরকার বলেন, আমরা ঐক্যবদ্ধ। ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি। মেয়র আমজাদ পুনরায় নির্বাচিত হবেন।

ধানের শীষ নেই। এ সুযোগ কাজে লাগাচ্ছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। জাতীয় পাটির প্রার্থী সিদ্দিকুল আলমের অভিযোগ অতীতের মেয়ররা গুরুত্বপূর্ণ সৈয়দপুর পৌরসভার উন্নয়নে তেমন কিছুই করেননি। ফলে শহরের যানজট, জলাবদ্ধতা, নাগরিক সুবিধা কিছুই নেই।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী রাফিয়া আকতার জাহান বলেন, নির্বাচিত হলে পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন করা হবে।

তিন নম্বর ওয়ার্ডের ভোটারও সমাজ সেবক আলমগীর হোসেন জানান, যে যাই বলুক সৈয়দপুরের ভোটে হবে ত্রিমুখী লড়াই।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১৫টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ১৪টি ওয়ার্ডে ৮১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি সংরক্ষিত আসনে ২১ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে জানিয়ে রিটার্নিং অফিসার বলছেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বা আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আসেনি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।