রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১, ২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সময় নিউজ বিডিঃ     ৮ মাসের বকেয়া বেতন প্রদান এবং মিল চালুর দাবিতে বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে। এ সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেখানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বলেন, কর্তৃপক্ষ হয় কারখানা চালু করুক, না হয় স্থায়ীভাবে বন্ধ করে দিক। কিন্তু শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ করেন তারা।

অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক।

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি বেল্লাল গাজীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল হক, একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

শ্রমিকদের অবস্থান কর্মসূচী চলাকালে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

উল্লেখ্য, করোনাকালের শুরুতে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে এবং কোন পূর্ব ঘোষণা ছাড়াই সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ মিল চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করে। প্রতিবার মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ হয়নি। এ কারণে মানবেতর জীবন যাপন করছে সোনারগাঁও টেক্সটাইলের ৭০০ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু