মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় কয়লা উত্তোলন সাশ্রয়ী নয়: নসরুল হামিদ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় কয়লা উত্তোলন সাশ্রয়ী নয়: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন পর্যন্ত করা সব গবেষণায় দেখা গেছে যে স্থানীয় কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব ও সাশ্রয়ী নয়।

শনিবার পায়রা বিদ্যুৎকেন্দ্রের কাজ সময়মতো শেষ করা নিয়ে এক ওয়েবিনারে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামালগঞ্জ এবং অন্যান্য স্থান থেকে কয়লা উত্তোলনের বিষয়ে সরকার বেশ কয়েকটি সম্ভাব্যতা সমীক্ষা চালিয়েছে। তবে এখন পর্যন্ত চালানো এসব গবেষণায় দেখা গেছে যে স্থানীয় খনি থেকে কয়লা উত্তোলন করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য ব্যবহার করা টেকসই সাশ্রয়ী হবে না।

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎকেন্দ্র সময়মতো বাস্তবায়নের জন্য দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) প্রশংসা করে নসরুল হামিদ বলেন, বিভিন্ন মহলের বিরোধীতা সত্ত্বেও এ এক ‘বিরাট সাফল্য’।

দেশ-বিদেশের বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন ও বাম ধারার রাজনৈতিক মহল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

তিনি বলেন, ‘এখন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনায় জড়িতদের উচিত হবে ওই বিরোধীদের কেন্দ্রের পরিবেশগত এবং অন্যান্য দিকগুলো দেখানোর জন্য তাদের পরিদর্শনের ব্যবস্থা করা।’

নসরুল হামিদ বলেন, মাতারবাড়ী বন্দর নির্মাণের ফলে কয়লা আমদানি ও পরিবহন আরও সহজ হবে এবং জ্বালানি ব্যয় আরও কমবে।

অনলাইনে এ সেমিনারে বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ড. এম তামিম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এএম খোরশেদুল আলম বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিপিসিএলের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা হেলাল এবং এটি সঞ্চালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর মোল্লাহ আমজাদ হোসেন।

পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এনডব্লিউপিজিসিএল এবং চায়না মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে বিসিপিসিএল গঠন করা হয়েছিল।

এম তামিম বলেন, যথাযথভাবে সমন্বয়ের কারণেই পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ সময়মতো শেষ করা সম্ভব হয়েছে। প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগণের পুনর্বাসন ব্যবস্থারও প্রশংসা করেন তিনি।

এনডব্লিউপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এএম খোরশেদুল আলম বলেন, তারা ৩৬০০ মেগাওয়াটের এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ১৩২০ মেগাওয়াটের দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ৫০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।