সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বাস্তবে কত? ৯ কোটি টাকা ব্যয়
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাস্তবে কত? ৯ কোটি টাকা ব্যয়

সময় নিউজ বিডিঃ  ভোটের প্রচারে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন, তা নির্বাচনী আইনে নির্দিষ্ট করে দেওয়া আছে। আবার প্রার্থীকেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সম্ভাব্য ব্যয়ের হিসাব দিতে হয়। বাস্তবে নির্ধারিত সীমার বাইরে অনেক বেশি টাকা খরচ করেন প্রার্থীরা। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট টানতে প্রার্থীরাই একে অপরের বিরুদ্ধে কোটি টাকা ছাড়ানোর অভিযোগ করেছেন। ‘চাঁদরাতে’ (ভোট গ্রহণের আগের রাত) এই টাকার অঙ্ক কয়েক গুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন এবং ২২৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২০৪ জন সব মিলিয়ে ৯ কোটি ৮ লাখ টাকার সম্ভাব্য নির্বাচনী ব্যয় বিবরণী জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটারের সংখ্যার ভিত্তিতে নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা হয়। ১০ লাখ ১ ভোটার থেকে ২০ লাখ ভোটার থাকলে মেয়র প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় হবে ৩০ লাখ টাকা। এর বাইরে মেয়র প্রার্থীর ব্যক্তিগত খরচ সর্বোচ্চ দেড় লাখ টাকা হতে পারবে। একইভাবে কাউন্সিলর পদের জন্যও ভোটার অনুপাতে সর্বোচ্চ ব্যয়ের সীমা (৫০ হাজারের বেশি হলে) ৬ লাখ টাকা।

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থীদের দেওয়া নির্বাচনী ব্যয়ের এই হিসাবকে ‘মিথ্যার বেসাতি’ বলে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আকতার কবির চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনী খরচ তদারকিতে ঘাটতি রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। আমাদের ধারণা অনুযায়ী, এবার নির্বাচনী ব্যয়ের পরিমাণ ৬০ থেকে ৭০ কোটি টাকার কম হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৭ জানুয়ারি। প্রচার শুরু হয় ৮ জানুয়ারি। শেষ হয়েছে ২৫ জানুয়ারি। ভোটারসংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬। যদিও ভোট হওয়ার কথা ছিল গত বছরের ২৯ মার্চ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভোট স্থগিত হয়ে যায়। তখন ১৩ দিন (গত বছরের ৯ থেকে ২১ মার্চ) নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। দুই দফা ভোটের প্রচারণার কারণে এবার খরচ অনেক বেড়েছে বলে প্রার্থীরাই বলছেন।

চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, নির্বাচনী ব্যয়ের সীমার চেয়ে বেশি বা কালোটাকা ব্যবহারের এখনো কোনো অভিযোগ কমিশনে আসেনি। নির্বাচনের পর প্রার্থীরা রিটার্ন দাখিল করলে ভাউচারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপরও কেউ অতিরিক্ত টাকা খরচ করছেন কি না, তা তদারকি হচ্ছে বলে দাবি করেন তিনি

মেয়র পদে দুই প্রার্থীর ‘অনিয়ন্ত্রিত’ ব্যয়

নির্বাচনী খরচের দৃশ্যমান খাত হলো পোস্টার। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরী ২০ হাজার এবং শাহাদাত হোসেন ৪১ হাজার পোস্টার ছাপানোর বিষয়টি হিসাব ব্যয় বিবরণীতে উল্লেখ করেছেন। অথচ শহরের ১৪, ২৯ ও ৩৪—এই তিনটি ওয়ার্ডের প্রতিটিতেই গড়ে তিন-চার হাজার পোস্টার লাগিয়েছেন দুই প্রার্থী। দুই প্রার্থীর নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত থাকা নেতারা নাম না প্রকাশের শর্তে বলেছেন, পুরো শহরে প্রতিজনের পোস্টারের সংখ্যাই ৫০ হাজার ছাড়িয়ে যাবে।

প্রতি হাজার পোস্টার ছাপাতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা খরচ হয়। ১ হাজার পোস্টার লাগাতে খরচ পড়ে ৫০০ থেকে ১ হাজার টাকা। একটি ব্যানার ছাপানো এবং তা লাগানোর খরচ প্রায় ৬০০ টাকা।

রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় ৩০টি মাইক ব্যবহৃত হচ্ছে। যানবাহনসহ প্রতিদিন এই খাতে কমবেশি ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। অথচ তিনি এই খাতে ২ লাখ টাকা খরচ দেখিয়েছেন। আর শাহাদাত হোসেন মাইকিংয়ের পেছনে খরচ দেখিয়েছেন ১৫ হাজার টাকা। অথচ তাঁর প্রচারণায় ১০ থেকে ১৫টি মাইক ব্যবহার করা হচ্ছে। তাতে কম করে হলেও দিনে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।
নির্বাচনের দিন ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষে পোলিং এজেন্ট দিতে হবে প্রার্থীদের। এজেন্টদের দুপুরের খাবার, যাতায়াত খরচসহ জনপ্রতি যদি ৫০০ টাকাও দিতে হয় তাহলে প্রার্থীপ্রতি খরচ হবে ২৪ লাখ টাকার বেশি। ১ হাজার টাকা দিলে খরচ হবে প্রায় ৪৯ লাখ টাকা। ভোটের দিন ৭৩৫টি কেন্দ্রে দুই প্রার্থীর কর্মীদের জন্য আলাদা খরচ করতে হয়।

তবে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন ঘোষণার অতিরিক্ত খরচ হচ্ছে না দাবি করে বলেন, ‘যেভাবে ঘোষণা দিয়েছেন, তার চেয়ে ব্যয় বেশি হবে না। তবে তাঁর (রেজাউল করিম চৌধুরী) পোস্টার ব্যয়ও কোটি টাকার কম হবে না। অবাধে টাকা খরচের বিষয়টি নগরবাসী দেখছে। নির্বাচন কমিশনকে বলব বিষয়টি খতিয়ে দেখুক।’

এ অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ঘোষণার বাইরে বাড়তি কোনো টাকা খরচ করছি না। আমার প্রচারণায় কোনো জৌলুশ নেই। প্রচারপত্র ও পোস্টারে যে ব্যয় হচ্ছে, তা সীমার মধ্যে রয়েছে। বিএনপি প্রার্থী যে অভিযোগ দিয়েছে, তা ভিত্তিহীন।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।